হিলারীকে দেওয়া বাবরের সিলভার রিকশা এখন নিলামে - মাত্র ৩০০ ডলার
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন ডিসির বাঙ্গালীদের মেইল গ্রুপের মাধ্যমে পরিবেশিত বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে একটি "সিলভার রিকশা" নিলামে বিক্রয় করা হচ্ছে। একটু বিস্তারিত পড়তেই জানতে পারলাম যে একটি ছোট্ট সাইজের মডেল রিকশা, যা পুরোপুরি রুপা দিয়ে বানানো তা এখন নিলামে বিক্রয় করা হবে আর তার সর্বনিন্ম মূল্য হচ্ছে ৩০০ ডলার (ছবিতে দেখুন সিলভার রিকশাটি)। হোক না এটি সিলভার, তবে এর দাম ৩০০ ডলার কেন? একটু পড়ার পরেই জানতে পারলাম এই সিলভার রিকশাটি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর জামান বাবর তৎকালীন নিউইয়র্কের সিনেটর হিলারী ক্লিনটনকে উপহার দিয়েছিলেন। প্রশ্ন হলো এটি তাহলে এখন ওয়াশিংটন ডিসির বাঙ্গালী সংগঠনে কেমন করে এলো আর নিলামেই বা কেন মাত্র ৩০০ ডলার দিয়ে বিক্রি হচ্ছে? কারণ হলো সিনেটর কিউরেটর এ উপহারটি আর হয়ত রাখার উপযোগ্য মনে করেননি। আর তাই কিউরেটর এটি ওয়াশিংটন ডিসির বাঙ্গালী সংগঠনকে 'ডোনেইট করেন। আর বাঙ্গালী সংগঠন এখন সেটি নিলামে ৩০০ ডলার দিয়ে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। অতএব সহজ কথায় বলা যায় হিলারীকে দেওয়া বাবরের সিলভার রিকশা এখন ৩০০ ডলারে যে কেই কিনে নিতে পারেন। :-)
বিস্তারিত তথ্যের জন্য এ লিংকটিতে ক্লিক করতে পারেন -
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন