somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈধ ID এর অবৈধ মালিক

১৭ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিউইয়র্কে দুই ধরণের ID কার্ড আছে। একটা স্টেট ID আর একটা সিটি ID । এর মধ্যে আজব ID হচ্ছে সিটি ID , যার আরেক নাম NYCID । এই ID কার্ড সরকারি ভাবে দেয়া হয় কিন্তু শুধু মাত্র ইলিগ্যাল ইমিগ্র্যান্ট বা যাদের লিগ্যাল কোনো কাগজ পত্র নেই তাদের । সোজাকথা, এই কার্ডটি হচ্ছে যারা অবৈধ ইমিগ্র্যান্ট তাদের জন্য ।বাংলাদেশী সহ নানা দেশের অবৈধ অধিবাসীরা এই ID কার্ড সমানে করে থাকে , এর কারণ এই কার্ড করার জন্য আপনাকে কোনো কিছুই দেখতে হয় না । আপনি শুধু লাইন এ দাঁড়িয়ে ছবি তুলে এই ID কার্ড পেতে পারেন । আপনাকে আপনার ইমিগ্রেশন স্টেটাস বা আপনার ভিসা এই সব নিয়ে কেও কোন প্রশ্ন করবে না ।আরো মজার বেপার হচ্ছে, এই NYCID কার্ড দিয়ে আপনি নিউ ইয়র্কের যে কোন ব্যাংকে একাউন্ট বা লাইব্রেরি কার্ড বা অন্য যে সব জায়গায় ID প্রয়োজন সেখানে বেবহার করতে পারবেন ।

কিন্তু প্রশ্ন হচ্ছে অবৈধদের ID কার্ড, এটা কতটা যোক্তিক । মানে আপনি যখন কারো হাতে এই ID কার্ড দেখবেন , আপনি বুজবেন, যে এই লোকটি অবৈধ আর এর কোন বৈধ কাগজপত্র নেই । কিন্তু আপনাকে অবৈধ হলেও অন্য সব বৈধ মানুষের সকল সুবিধে দিতে হবে এই কার্ডের বিপরীতে ।২০১৫ সল্ থেকে আজ পর্যন্ত প্রায় ৮৫০০০০ জন অবৈধ অভিবাসী এই কার্ডের জন্য নিজেদের বায়োমেট্রিক সহ সব কিছু একটা সেন্ট্রাল ডাটাবেস এ জমা দিয়েছে । এতো দিন সব কিছু ভালো থাকলেও , ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট হবার পর শুরু হয়েছে অদ্ভুত এক জামেলা । ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন এই ডাটাবেস দখল করতে চাচ্ছে সিটি থেকে । কারণ এটাই সবচেয়ে সহজ উপায় অল্প সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করার । চিন্তা করে দেখুন, যারা অবৈধ ছিল তারা কত বড় ভুলটাই না করলো ।

ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন উঠে পরে লেগেছে এই ডাটাবেস নিজেদের দখলে নেবার জন্য । নিউ ইয়র্কের মেয়র অবশ্য এখনো তাদের সাথে এটা নিয়ে তর্ক চালিয়ে যাচ্ছে, কিন্তু মনে হয় না তিনি পেরে উঠবেন । এর ফলাফল যা দাঁড়াবে , ৮৫০০০০ অবৈধ অভিবাসী এক মুহূর্তে আমেরিকা থেকে উধাও হয়ে যাবে । আর এই অবৈধ অভিবাসীদের বৈধ ভাবে ব্যাংকে জমা করা টাকা এক মুহূর্তে অবৈধ হয়ে যাবে । নিঃস্ব হবে অনেকে ।

এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার মতো দেশে , কেন এই রকম করা হলো ? মানে , প্রথমে কেনই বা যাদের কোনো কাগজ পত্র নেই তাদের এই ধরণের ID কার্ড দেয়া হলো আর যদি দেয়াই হলো, এখন কেনই বা তাকে অবৈধ করা হলো । চিন্তার বিষয়, কোনটা অবৈধ কাজ ? কার্ড ইস্যু করাটা না এখন ইস্যু করা কার্ডটা অবৈধ করা ?

জীবিকার প্রয়োজনে পায়ে হেটে মানুষ আমেরিকাতে আসে । বিশ্বাস হচ্ছে না ? তাত্ত্বিক ভাবে হেটে প্রতিদিন হাজার হাজার মানুষ মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকে । এদের জীবন জীবিকার মান যে কত খারাপ হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না ।সহজ সরল এই মানুষ গুলোকে যদি আপনি বলেন দিনের পর দিন লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই রকম একটা ID কার্ড নিতে , এরা কোনো প্রকার উচ্চবাচ্য ছাড়া লাইন দাঁড়িয়ে যাবে ।

আমাদের দেশের সরকারি অফিসের কাজ নিয়ে যারা সব সময় কমপ্লেন করেন , তারা এই দেশে আসলে বুজতে পারবেন সরকারি কাজের কি অবস্থা হয় । কিন্তু তাও আমরা মেনে নেই , কারণ এর পর তো আর উপর নেই , কোথায় যাবো ।

বৈধ অবৈধের আপেক্ষিক সংঘা কতটা ভয়াবহ হতে পারে তা বুজতে শুরু করছে আমেরিকাতে বসবাস করা অধিবাসীরা । NYCID কার্ডের মতো আরো অনেক কিছুই আছে এই দেশে যা আপনি খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু এর মূল্য দিতে হবে অনেক পরে এবং শুধে আসলে ।কারণ কোনো কিছুই ফ্রি না এই দেশে , আজ হোক কাল হোক মূল্য আপনাকে দিতে হবেই । । ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×