somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের স্টার্টআপ মোস্টমর্টেম

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন আমরা সবাই স্কুল পড়ুয়া । কথার আগে হাসতাম । বুঝে না বুঝেই । পাড়ার মোড়ে আড্ডা আর ইন্টারনেট হীন দিন গুলোতে কিছু একটা করার ইচ্ছে থেকে আমরা শুরু করি আমাদের প্রথম স্টার্টআপ । বিয়ে বাড়ি বা গায়ে হলুদের স্টেজ বানানোর কাজ । শুনতে খারাপ শোনালেও ১৭ বা ১৮ বছরের বালকদের জন্য খুব একটা খারাপ ছিল না এই উদ্যোগ । অন্তত তখনকার দিনে । সবাই বেশ উৎসাহ দিলো । সবচেয়ে বেশি উৎসাহ দিলেন ফরিদা আন্টি । উনার বাসার সামনেই আমরা রাতভর আড্ডাবাজি করতাম । খুব সম্ভবত উনি আমাদের যন্ত্রনা থেকে মুক্তি পেতে উৎসাহ আরো বাড়িয়ে দিলেন । স্টার্টআপের নাম ঠিক করা হলো সাফদাস । আমাদের ৬ বন্ধুর নামের প্রথম অক্ষর । আর আমাদের প্রথম বিজনেস কার্ড ছাপিয়ে দিলেন পাড়ার সাফা মামা । উনিও আমাদের যন্ত্রনায় ভুক্তভুগি একজন ।

প্রবল উৎসাহে আমরা আমাদের বিজনেস কার্ড বিলি করা শুরু করলাম । কার্ডে আমার বাসার ঠিকানা আর দুইটা ল্যান্ড ফোন নম্বর । তখন মোবাইল ফোন দেশে আসে নি । সকালে কার্ড বিলি করতাম আর বিকালে থেকে রাত পর্যন্ত ফোন কলের অপেক্ষা করতাম । অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের প্রথম কল পেলাম । ডাকসেইটে এক ছাত্র নেতার বিয়েতে স্টেজ করতে হবে । ওপেন বাজেট । মানে যত খুশি টাকা আমরা খরচ করতে পারবো । কিন্তু স্টেজ যেন মেয়েদের স্টেজ থেকে সুন্দর হয় । প্রথম কাজটা একটু বেশিই মনে হলো আমাদের জন্য । কিন্তু সমস্যা হলো আমাদের কারো মাথায়ই আসছিলো না আমাদের কি করা উচিত । কারণ এর আগে আমরা কেওই এই ধরণের কাজ করিনি । দিনরাত প্রচন্ড ব্রেইনস্টর্মিং চলতো । হাতে সময় খুবই কম । কিভাবে ক্রিয়েটিভ কিছু একটা করা যায় তাই নিয়ে চিন্তা চলতো ।

হঠাৎ করে আমাদের এক বধূ ফাহাদ ফেরদৌস একটা আইডিয়া দিলো । যে কিনা বর্তমানে নামকরা এক সাংবাদিক এবং যার বেশির ভাগ সময় কাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে । বরের স্টেজ এর পেছনে থাকবে মশারির নেট দিয়ে করা একটা বাক্স আর এর ভেতর থাকবে বেলুন । নিচে থেকে বাতাস দিয়ে বেলুন গুলোকে সারাক্ষন উড়িয়ে রাখা হবে । অসাধারণ ।আমাদের কচি কাচার মন আনন্দে নেচে উঠলো । আমরা আমাদের এই বন্ধুটিকে নিয়ে রীতিমতো গর্ববোধ শুরু করলাম । মশারির ভিতর বেলুন দিয়ে কি অসাধারন আইডিয়া । আমরা ঘূর্ণাক্ষরেও টের পাচ্ছিলাম না আমাদের সাথে কি হতে চলছে এরপর । ক্লাস নাইন এ পড়া আমাদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি ।এর মধ্যে ক্লায়েন্ট থেকে অ্যাডভান্স নিয়ে আমাদের মজা মাস্তি করাও শেষ ।

গল্পের শেষের অংশের ঘটনা বেশ করুন । শেষ দৃশ্যে দেখা যায় আমরা অনেকটা হাফ ছেড়ে পালিয়ে এলাম বিয়ে বাড়ি থেকে । আমাদের যিনি ঠিক করেছিলে সেই ছাত্রনেতা আমাদের অত্যন্ত ভদ্র ভাবে রেহাই দেন । আমরা আসলে ওই দিন স্টেজটা বানাতে পারেনি । বানাতে পাড়ার কথাও না । কারণ আমরা নিজেরাই জানতাম না আমরা কি করছিলাম । শুধুমাত্র ধারণার উপর নির্ভর করে আর নিজেদের অদম্য সাহস এর জোরে কাজটা নিয়ে ফেলি ।নিতান্তই বালকসুলভ আচরণের কারণে ওই দিন আমাদের গায়ে কেও হাত তোলেনি । না হলে বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আগ মুহূর্তে স্টেজ রেডি না হওয়াটা কোনো বিয়ে বাড়ির মানুষ জন সহজে মানত না ।

আমাদের প্রথম স্টার্টআপ প্রথম কাজের পরই শেষ হয়ে গেলো ।

প্রায় ২৫ বছর পর আজকের বালকদের উদ্যোগও অনেকটা আমাদের মতো রয়ে গেলো । আমরা হয়তো ঐদিন আমাদের স্বপ্নের বেলুন কিভাবে উড়াতে হয় বুজতে পারিনি । তবে আজকের দিনেও যখন দেখি অনেকে একই রকম বেলুন উড়ানোর স্বপ্ন্ন দেখছে তখন বেশ খারাপ লাগে । ভাসা ভাসা ধারণায় ভালোবাসায় মেতে উঠা তরুণদের উদ্যোগ অনেক অবাস্তব । শুধু বেলুন উড়ানোর স্বপ্ন দেখলে হয় না বেলুন উড়তে হলে যে বাতাস লাগে তা সব জায়গায় থাকে না । অদম্য তরুণরা নিজেদের একটা ওয়েবসাইট বা এপপ্স বানিয়ে জুকারবার্গের সাথে ভাবতে পারে । কিন্তু সরকার তাদের এই ভাবনায় উৎসাহ না দিয়ে তাদের সঠিক স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিলে অনেক উপকার হয় । অল্প বয়সে স্বপ্ন ভাঙার কষ্ট কি তা আমরা ৬ বন্ধু জানি । বাস্তব আর অবাস্তবের মাঝে বারো হাজার মাইলের দূরত্ব । এটুকুন দুরুত্ব পারি দিতে পারলেই কেবল জুকারবার্গ হবার স্বপ্ন হয়তো দেখা বাস্তব হতেও পারে ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

×