somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যারোটিড আর্টারি ও পশু কুরবানী

২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিংহ যখন শিকার করে তখন শিকারের ঘাড় মটকে ধরে । এটা কমবেশি সবাই আমরা জানি । তবে বাঘ-সিংহের মতো প্রাণী যে ক্যারোটিড আর্টারির মতো ব্যাপার স্যাপার জেনে এই কাজটা করে এইটা অন্তত আমি মেনে নিতে পারি না । ক্যারোটিড আর্টারি হলো দুইটা ধমনী যা আমাদের গলার কাছে থাকে ।এই ধমনি যদি কাটা পরে তাহলে সাথে সাথে মস্তিষ্কের বায়ু আর রক্ত চলাচল বন্ধ হয়ে যায় । ঠিক যে করণে আমরা মুসলিমরা প্রাণী জবাই করার সময় গলার এই ধমনী দুইটা ধারালো ছুরি দিয়ে কেটে দেই । আপাত দৃষ্টিতে সবচেয়ে বৈজ্ঞানিক উপায়ে প্রাণী হালাল করার একটা প্রাচীন প্রথা ।


ধারালো ছুরি দিয়ে প্রাণীর গলার ক্যারোটিড আর্টারি কেটে দেয়া যে শুধু আমরা মুসলিমরা করি তা কিন্তু না । এই কাজটি জিউস বা ইহুদিরাও করে থাকে । তাদের এই কাজটিকে ওরা নাম দিয়েছে "কোশের" । যারা দেশের বাইরে থাকেন তারা কম বেশি এই কোশের শব্দটার সাথে পরিচিত । লন্ডন বা আমেরিকার দোকান গুলোতে হালাল আর কোশের এই শব্দ দুইটা আলাদা ভাবে মুসলিম আর জিউস দের খাবারের পার্থক্যকে বুজিয়ে দেয় ।সে যাই হোক কোশের বা হালাল সব কিছুর নিয়ম হলো যত কম কষ্টে প্রাণীর জীবন নাশ করা যায় আর প্রাণীর শরীরের রক্ত যাতে ধমনী দিয়ে বের হয়ে যায় । বিশ্বাস করুন মাংসের ভেতর রক্ত যখন জমাট বেঁধে যায় তখন ব্যাপারটা মোটেই ভোজন যোগ্য হয় না ।


কোরবানির পশুর হালাল করার ব্যাপারটা প্রায় সব দেশেই একই রকম । যেমন একটা সবচেয়ে সাধারণ নিয়ম হলো কোরবানির সময় যেন এক পশুর সামনে অন্য পশুর জবাই দেয়া না হয় । এটা ইসলামিক নিয়ম এর মধ্যে পরে । যেহেতু এটা ইসলামিক নিয়ম সুতরাং ধরে নিচ্ছি এটাও ক্যারোটিড আর্টেরির মতো বৈজ্ঞানিক ভাবে সার্টিফাইড । ঠিক কি কারণে এক পশুর সামনে অন্য পশুর জবাই দেয়া যায় না তার সঠিক ব্যাখ্যা না জানলেও এটুকু জানি বাঘ বা সিংহ যখন শিকার করে তখন ক্যারোটিড আর্টারি ধরে টানতে টানতে ঝোপ ঝড়ের আড়ালে নিয়ে যায় নিজের শিকারকে । অন্য পশুরা যাতে ব্যাপারটা না দেখে । সুতরাং কোরবানীর পশু হালাল করার সময় আমরা মানুষ হিসেবে এইটুকু সম্মান প্রাণীর প্রতি দেখতেই পারি । এটা তেমন কিছুই না । একটা কাপড় দিয়ে দৃশ্যটা আড়াল করে দিলেই হয় । মাত্র কয়েক মিনিটের বিষয় ।
http://shariahqurbani.com/method-of-slaughter/
আমাদের পাড়ায় এক বড় ভাই ছিলেন যিনি প্রায় প্রতিটা কোরবানির সময় প্রাণীর মায়ায় পরে যেতেন । উনাকে হয়তো ক্যারোটিড আর্টারির বিষয়টা কেও কোনো দিন ব্যাখ্যা করেন নি । এই রকম বড় ভাইয়ের দল প্রায় সব পাড়াতেই কম বেশি থাকে । উনাদের দৃষ্টি থেকেও পশুকে আড়াল রাখা অতীব জরুরি । আমাদের এতো পবিত্র একটা স্যাক্রিফাইস নিয়ে কেও মায়া মাখিয়ে কথা বলুক তা আমরা কখনোই চাইতে পারি না । এখনকার শহরতলিতে কোরবানি করা মানে শত শত লোকজন বাসা বাড়ির বারান্দা থেকে তাকিয়ে থাকা । আমরা চাইলেই পশু জবাইয়ের অংশটুকু একটা পর্দা বা কাপড় দিয়ে আড়াল করে রাখতে পারি । এটা কতটা যুক্তি সঙ্গত আমি জানি না । তবে যেহেতু ধর্মীয় নিয়ম এটি । পালন করলেই হয় ।
http://www.grandin.com/ritual/kosher.slaugh.html
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×