রাজাকারের ছড়া (লুৎফর রহমান রিটন ও আমীরুল ইসলাম )
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পেয়ারা পাকিস্তান
তসবি হাতে মাথায় টুপি
শরীরে আচকান,
--পেয়ারা পাকিস্তান ।
মুখের দাড়ি
খিলাল করি
খুশবু ছড়ায় পান,
--পেয়ারা পাকিস্তান ।
রঙ্গিন টিভি
তিনটে বিবি
উর্দুতে গায় গান,
--পেয়ারা পাকিস্তান ।
সবুজ সাদা ঝান্ডা থেকে
উড়াল দিলো চাঁন
-- পেয়ারা পাকিস্তান ।
দালাল বলো
বদর বলো
নইকো পেরেশান,
--পেয়ারা পাকিস্তান ।
লোকটা
লোকটা নাকি বুদ্ধিজীবী
কামার কিংবা চাষী না
একাত্তুরের দালাল ছিলো
খেলতো কতো তাসই না ।
লোকটা সেদিন সভাপতির আসনে
জানিয়ে দিলো সুচিন্তিত ভষণে
’আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি ' না ।
প্রশ্নত্তোর
কনতো দেহি আইজকা দ্যাশে
সবচে শরীল তাজা কার ?
--যেই শালারা রাজাকার ।
পাইল্টে লেবাস কোন ব্যাটারা
আইজকা সমাজে পায় কদর?
--যেই শালারা আল-বদর ।
গদির পাশে বইসে ক্যাডা ?
(পান খাওয়া মুখ যা লাল রে !)
--একাত্তুরের দালাল রে !
ডিম
এক যে ছিলো খাস রাজাকার
সে পেড়েছে ডিম
ডিম ফুটে তার ছানা বেরোয়
হাট্টিমা টিম টিম ।
একটি ছানা দু’টি ছানা
কেউ ল্যাংড়া কেউ বা কানা
ওদের কথা ভাবতে মানা
ডিমফুটে সব বেরিয়ে এসেই
খাচ্ছেরে হিমসিম
এরাই নতুন রাজাকার সব
হাট্টিমা টিম টিম ।।
(লুৎফর রহমান রিটন ও আমীরুল ইসলাম এর লেখা রাজাকারের ছড়া বই থেকে)
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুনযাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন