somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্ঘুম রাতের এলোমেলো ভাবনা... আজাইরা সময় থাকলে পড়তে পারেন!

০৯ ই মে, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুনীলের কোনো একটা উপন্যাসেই মনে হয় পড়েছিলাম। চরিত্রের নামটাও ভুলে গেছি। ঊপন্যাসের নামটা মনে এসেও আসছে না। ইদানিং আমার খুব ভুলে যাওয়া রোগ হয়েছে। অনেক কিছুই কেমনে করে যেন মস্তিষ্ক থেকে একেবারে মুছে যায়। যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। গল্পের সেই চরিত্র বা নায়ক ইনকাম ট্যাক্স লইয়ার বা একাউন্টেন্ট, বেশ ব্যস্ত জীবন তার। অবিবাহিত এবং লেখক তার জন্য ডেডিক্যাটেড নায়িকার ব্যবস্থাও করেন নি। নায়ক শহর থেকে দূরে একটা দুর্গম গ্রামে ছোট্ট একটু জমিসহ ঘর কেনে। জীবনের হাজারো কোলাহল আর দায়দায়িত্ব থেকে একটু অবসর নেবার জন্য সে মাঝে মাঝে সেখানে যায়।
আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে এমন অবসর পাবার। একটা ছোট্ট উঠোনসহ টিনের দোচালা ঘর থাকবে। সে ঘরে একটা দরজা আর দুটো জানালা থাকবে। এক জানালার পাশ দিয়ে কল কল করে বয়ে যাবে ময়ূরাক্ষী নদী। সেই জানালার পাশেই থাকবে আমার ছোট্ট চকি। আর সেই ঘরে থাকবে একটা কাঠের চেয়ার, একটা টেবিল, বুক শেলফ ভর্তি বই আর একটা টেলিস্কোপ। টেবিলে থাকবে এলুমিনিয়ামের জগ ভর্তি টিউবওয়েলের ঠান্ডা মিষ্টি পানি, আর বয়াম ভর্তি মুড়ির মোয়া। আমার ঘরে এমনকি আমার আশেপাশে কোথাও কোনো বিদ্যুৎ থাকবে না। ঘরের মেঝে হবে মাটির। কোনো এক ভরা বরষার রাতে আমি জানালা খুলে দিয়ে শুয়ে থাকব। জানালা দিয়ে ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির হালকা ছাট আসবে। আমি কাথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে শুনতে থাকবো নদী বয়ে যাবার কল কল শব্দ, টিনের চালে বৃষ্টি পড়ার ঝম ঝম শব্দ, থেকে থেকে বজ্রপাতের শব্দ। বৃষ্টির বেগ একটু কমে এলেই ব্যাঙ ডাকার প্রবল শব্দে চারদিক মুখরিত হয়ে উঠবে। জানালার একটু সামনেই থাকবে হাসনাহেনা ফুলের গাছ, যে ফুলের গন্ধে নাকি সাপ আসে! ঠান্ডা হালকা বাতাসের সাথে ক্ষনে ক্ষনে ভেসে আসবে সেই ফুলের ঘ্রান। ঘরের এক কোনায় টিম টিম করে জ্বলবে একটা হারিকেন।
আর কল্পনা করতে চাচ্ছি না। না হলে টেবিলে বসেই সকাল হয়ে যাবে। অনেক ভোরে উঠতে হবে। বাচ্চাকে নাস্তা করিয়ে, রেডি করে স্কুলে দিতে হবে, অনেক কাগজপত্র ঠিক করতে হবে। মৃত্যু ছাড়া জীবনে কোনো অবসর নেই! জীবনের কোলাহলে ডুবে যেতে হবে!
শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ৮:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ ভোর ৪:৫৩


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।... ...বাকিটুকু পড়ুন

অস্থির সময়ের চোরাবালি: আধুনিক মানুষের রুগ্ণ মনস্তত্ত্ব

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:২২

রাজধানীর ব্যস্ত সড়কে পলিথিনে মোড়ানো যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সময়ের এক ভয়াবহ মানসিক সংকটের দলিল। রুমমেটের কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা... ...বাকিটুকু পড়ুন

খোমেনি

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০১ লা মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৮

[


কারবালার প্রান্তর হতে ঘরে ফেরা হয় নি যে খোমেনির
তাঁকে ভোলা যাবে না
একা লড়াইয়ের মহাকাব্য লিখে গেলেন যে খোমেনি
তাঁকে ভোলা যাবে না
শহীদী মৃত্যুতেও জীবনের বীজ বুনে যান যে... ...বাকিটুকু পড়ুন

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

×