কবিতা হোক স্নেহ বন্ধন
২৭ শে মে, ২০১৬ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা হোক স্নেহ বন্ধন
তোমার আমার মাঝে,
কবিতা হোক কথোপকথন
প্রিয় সন্ধ্যা সাঁঝে।
কবিতা হোক প্রণয় কানন
প্রিয়ার সঙ্গ নেয়া,
কবিতা হো সোহাগ নদে
ভালোবাসার খেয়া।
কবিতা হোক কোকিল কণ্ঠে
ভালোবাসার গান,
কবিতা হোক সুখে-দুখে
মান-অভিমান।
কবিতা হোক কিশোর বেলা
হারিয়ে যাওয়া দিন,
কবিতা হোক সুখের কথায়
ফিরিয়ে দেওয়া ঋণ।
কবিতা হোক হাস্নাহেনা
সুরভী মাখা হাওয়া,
কবিতা হোক তোমার-আমার
সুখের ক্ষণ পাওয়া।
কবিতা হোক মনোকাননে
সুরভী মাখা ফুল,
কবিতা হোক তোমার-আমার
ভেঙ্গে দেওয়া ভুল।
কবিতা হোক শ্রাবণ রাতে
অঝর ধারায় বৃষ্টি,
কবিতা হোক একটি জাতি
সুখে থাকার কৃষ্টি।
---------বি দ্র:-(কবিতাটি যারা পড়েন নাই তাদের জন্য রিপোস্ট দিলাম।)
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ...
...বাকিটুকু পড়ুন-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯

সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।
তার সাথে কথা বলো আকাশ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল? অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and...
...বাকিটুকু পড়ুন