খুকি
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গঃ বিশ্বের ঐ সকল কন্যা সন্তানদের সম্মানে, যাদের জন্ম হবার খবরে তাদের মা-বাবার মুখমন্ডল কালো হয়ে গিয়েছিল।
ধরার বুকে রাত নেমেছে
আঁধারে ঘর কালো;
খুকি আমার জনম নিল
ঘর করিল আলো।
পাড়া পড়শি ভিড় করেছে
সবাই হাসি খুশি;
এ-নয়তো মোর ছোট্ট খুকি
উদয় হলো শশী।
মা-আমার নাতনী পেয়ে
হলেন মহা খুশি;
সুখ’ বন্যায় ভরে দিলেন
সকল মাসি পিসি।
খুকি আমার হচ্ছে বড়
মা-বাবার আদরে;
স্রষ্টা তোমার মহিমা গাই
সদা, চরাচরে।
আধো ভাষায় খুকি কভু
বাব্বা রবে ডাকে;
মাম্মা বলে ডেকে আবার
মাকে কভু হাকে।
কন্যা’ জনম শুনতে পেয়ে;
যে করে মুখ ভারি।
শুনুন এবার বিশ্ববাসী;
তার তরে মোর আড়ি।
আসুন এবার সবাই মিলে
শপথ করে বলি;
পুত্র-কন্যা সমান ভেবে
আনন্দে পথ চলি।
যোগ্য করে কন্যা সন্তান
যদি গড়ে তুলি;
সসম্মানে বাঁচব সবাই
দুঃখ সবই ভুলি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ...
...বাকিটুকু পড়ুন-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯

সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।
তার সাথে কথা বলো আকাশ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল? অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and...
...বাকিটুকু পড়ুন