somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকিঞ্চন অঙ্কুর

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“মিয়াও!” “মিয়াও!”

একটা মা বেড়াল আমাদের বাসায় থাকে। মা বেড়ালটা খুব কাঁদছে কয়দিন ধরে। ওর বাচ্চাদের ওর অনুপস্থিতিতে অনেক দুরে ফেলে দিয়ে আসা হয়েছে গতকাল। বোকা বেড়ালটা ওর বাচ্চাদের খুঁজে খুঁজে হয়রান। একটু পর পর করুণ সুরে কেঁদে উঠছে। বেড়াল আমি দুচোখে দেখতে পারি না। দেখামাত্রই তাড়া করি। কিন্তু এই মা বেড়ালটার একটু পর পর থেমে থেমে ডেকে উঠাটা আমার ভিতরটা অকারণেই তোলপাড় করে দেয়। একটা স্কেল হাতে নিয়ে ওটাকে তাড়া করলাম। বেড়ালটা এক দৌড়ে জানালা দিযে লাফিয়ে বাইরে চলে যায়। বাইরে থেকে খুব অবাক হবার একটা ভঙ্গি করে আমার দিকে তাকিয়ে আছে ওটা। যেন বিশ্বাস করতে পারছে না কি হচ্ছে। আমি স্কেলটা আবারো তুললাম বিড়ালটা চলে গেল। আমার স্পষ্ট মনে হলো যেন বেড়ালটা ভীষন কষ্ট পেয়েছে আমার আচরণে। ওটা বেড়াল বলে কি ওর কোন অনুভুতি নেই? আছে তো। না থাকলে ওটা বাচ্চাদের খুঁজে খুঁজে কাঁদতো না। মনটা আর্দ্র হয়ে আসছে অকারণেই। অকারণে তো কত কিছুই হয় তাই না? মোবাইলটা বাজছে। এটা অবশ্য অকারণে না। কেউ আমার সাথে কথা বলতে চায়।

নুপুরের ফোন। নুপুরের ফোন মানে বিরাট যন্ত্রনা।

- কুহু ডার্লিং তুই কোথায়?
- বাসায়। কেন?
- বাসায়! তুই বাসায়? তোর তো ফাঁশি হওয়া উচিৎ! তোর তো ফাঁশি হওয়া উচিৎ!
- এক কথা বারবার বলে আমাকে ইরিটেট করবি না!
- তুই এখুনি আয় আমাদের বাসায়। একঘন্টা টাইম দিলাম নাইলে তোরে ধরে নিয়ে আসবো!
- কেন কি হইসে?
- তুই আসলেই বুঝবি। এখন রাখি। উম্মাহ!

ঝড়ের গতিতে কথাগুলো বলে ফোন রেখে দেয় নুপুর। নুপুর দের বাসায় যেতেই হবে নাইলে সে আসলেই এসে ধরে নিয়ে যাবে।

আমি দেরী না করে রেডি হয়ে নিই। রেডি হতে বেশীক্ষণ লাগে না। বের হবার সময় আবারো বিড়ালটার সাথে দেখা। মনে হলো যেন সে গভীর সন্দেহের দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি গেট খুলে রাস্তায় নেমে পড়ি।

রিকশা নিতে ইচ্ছা হচ্ছে না। হাটতে থাকি বরং। এই মুহুর্তটা আমার খুব প্রিয়। মধ্য দুপুর। প্রকৃতির কয়েকটা মুহুর্ত আছে যে সময়টাতে ভেতরটা অকারণে হু হু করে উঠে। মধ্য দুপুর তেমন একটা সময়। কড়া রোদে হিমু হয়ে হাটতে ইচ্ছা করে। এই রোদকে বলে ঘোর লাগা রোদ। ঘোর লেগে গেছে। কোন পথে যাচ্ছি বুঝতে পারছি না। নিজের সাথে নিজেই কথা বলতে শুরু করলাম।
- কোথায় যাও?
- জানি না।
- আশ্চর্য! তাহলে রাস্তায় হাঁটছো কেন?
- ভাল্লাগছে হাটতে তাই হাটছি।
- ফুচকা খাবে?
- হ্যাঁ খাবো।
- মনে আছে সেদিনের ফুচকা খাবার কথা?
- কোন দিনের?
- আশ্চর্য! ভুলে গেছো? ওই যে কৌশিকের সাথে দাড়িয়ে যে ফুচকা খেলে সুব্রতকে দেখানোর জন্যে।
- হ্যাঁ মনে পড়েছে।
- পেটে হাত দিচ্ছো কেন?
- আমার ইচ্ছা তোমার কি?
- একি কাঁদছো!
- যাও তুমি! গেট লস্ট!

অচেনা লাগছে কোন সব? কোন রাস্তায় আছি সেটাও ভুলে গেছি। ফুচকার কোন স্টল দেখতে পাচ্ছি না। হাটতে থাকি বরং। আচ্ছা আমি কোথায় যাচ্ছি? আরে আমার পার্স কোথায় গেল! আশ্চর্য বাসা থেকে বের হবার সময় কি পার্স নিয়ে বের হই নি? বাসার রাস্তাটা কোন দিকে? ও হ্যাঁ এখান থেকে সামনের মোড়ে গিযে হাতের ডান দিকে। দ্রুতই পৌঁছে যাই মোড়ে। ডান দিকে যেতে হবে। হাঁটতে লাগলাম। আশ্চর্য তো! এটা কার বাড়িতে এসে গেলাম!
- মা তুমি কে? খালি পায়ে হাটছো কেন? এক মহিলার কণ্ঠ শুনলাম।
তাকালাম উনার দিকে দেখা যাচ্ছে না চেহারা। আমার চশমা কোথায় গেল? চশমা হারিয়ে ফেললাম কখন! মহিলাটার দিকে তাকালাম শুধু গোল একটা হলুদ মুখ দেখা যাচ্ছে।
- তুমি কে? কোথা থেকে এসেছো মেয়ে?
এই কণ্ঠ আমি যেন কোথায় শুনেছি মনে করতে পারছি না। অনেক আগে যেন কোথায় শুনেছি এই কণ্ঠটা। কি যেন বলছিলো সেই কণ্ঠটা “যা করার এখুনি করতে হবে সময় খুব অল্প।” মনে পড়ছে না কেন?
- তোমার নাম কি মেয়ে?
আশ্চর্য হয়ে দেখলাম শত চেষ্টা করেও নাম মনে করতে পারছি না। আমার নামটা যেন কি? উফফ মনে পড়ছে না কেন! কি হলো আমার!
- কি হয়েছে মেয়ে? নাম কি তোমার?
এই বার স্পষ্ট ধমকের কণ্ঠ। আমি বললাম:
- আমার নাম নিশি। আমি প্রেগন্যান্ট। আমি চশমা হারিয়ে ফেলেছি তাই কিছু চিনতে পারছি না।

মহিলা বাস্তবিকই খুব অবাক হয়েছে বলে আমার ধারনা। তাহলে আমার লজিক কাজ করছে কিন্তু কোন কিছু মনে পড়ছে না কেন? আচ্ছা আমি কি আসলেই প্রেগন্যান্ট? পেটটাকে খুব মমতা নিয়ে হাত দিয়ে ধরে রেখেছি কখন থেকে। উফ মনে পড়ছে না তো! আবার কোনকিছু স্পষ্ট ভাবে দেখতেও পাচ্ছি না। ঝাপসা দেখা যাচ্ছে সব কিছু। এই মুহুর্তে সামনে গোল একটা হলুদ মুখ দেখা যাচ্ছে।

বলছে:
- কি বলো তুমি! আচ্ছা আসো আমার সাথে ঘরে আসো। তুমি খুব ঘামছো। ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে হয়তো। এই অবস্থায় এটা ঠিক না। তুমি চশমা হারালে কি করে মেয়ে? জুতাও পায়ে নেই।

আমাকে একটা কোমল হাত ধরে যেন কোথায় নিয়ে যাচ্ছে। আমার মনে হতে লাগলো আসলেই আমার পেটে একটা শিশু আছে। ওকে বাঁচাতে হবে। নাইলে এই মহিলা ওকে মেরে ফেলবে। আমার সব শক্তি যেন শেষ হয়ে এসেছে। ঘামছি খুব বুঝতে পারছি। এক ঝটকা মেরে হাত ছাড়াবো? কিন্তু আমি তো কোন কিছু দেখতে পাচ্ছি না!

সব শক্তি একত্র করে একটা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। দেরী করলাম না ছুটতে শুরু করলাম। মহিলা আমার পিছনে ছুটে আসছে। আমি চোখে সব ঝাপসা দেখছি। প্রাণপণে দৌড়াচ্ছি। পেটটাকে সযত্নে ধরে রেখেছি। ওকে কোন কিছু হতে দিবো না। আদিম একটা অনুভুতিতে চোখ ভিজে উঠছে। মমতাময় একটা অনুভুতি। মহিলাটা আমার পিছ ছাড়ছে না। আমি কোথায যাবো বুঝতে পারছি না। হঠাৎ তীব্র একটা ব্যাথা অনুভব করছি পেটে। ওকি মরে যাচ্ছে? না আমি মরতে দিবো না কোন ভাবেই না!
প্রচন্ড ব্যাথা আমাকে কাবু করে ফেললো। স্পষ্ট বুঝতে পারছি ও মরে যাচ্ছে! আমি বাঁচাতে পারলাম না ওকে!



আমাকে কে জানি ডাকছে অনেকক্ষণ ধরে। চোখ মেলতে চাচ্ছি কিন্তু পারছি না। চেষ্টা করতে লাগলাম চোখ মেলতে। পারছি না। কষ্ট হচ্ছে কেন জানি। কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি পাশে থাকা মানুষজনের কথা বার্তা।
- ফুপু আমি তো কুহুকে শুধূ বলেছিলাম আমাদের বাসায় আসতে! আজকে আমার বার্থডে তাই!
- ঠিকাছে নুপুর আমি তোমাকে তো কিছু বলছি না। তুমি তো দেখো নি ও বাসা থেকে বেরুতে ও পারে নি। বাগানেই অজ্ঞান হয়ে পড়ে ছিল মুখ দিয়ে ফেনা ভাঙছিলো। হয়তো প্রেশার লো হয়ে গিযেছিলো।

মনে পড়েছে সব হঠাৎ করে। আমার প্রাণের ভেতরে আরেকটা প্রাণ ছিল একসময়। প্রাণটা এসেছিলো অনেকগুলো ইচ্ছাকৃত অসতর্ক মুহুর্তের পাপে! পাপটা সেই প্রাণের জন্মদাতা বা জন্মদাত্রী। অল্প অল্প করে বাড়ছিলো সে। আমি ভেবেছিলাম প্রাণটাই সব পাপ থেকে মুক্তি দিবে আমাকে।
কিন্তু প্রাণটা মরে গেছে। আসলে জোর মেরে ফেলা হয়েছে। পাপটা তো ছিলো আমার কিন্তু সেই প্রাণটাকে পাপের প্রায়শ্চিত করতে হলো! নিজের হাতে খুন করেছি আমি প্রাণটাকে।

আমি চোখ মেললাম।
ফুপু উৎকণ্ঠা নিযে তাকালেন আমার দিকে। একটা গোল হলুদ মুখ। সেই মুখে একরাশ মমতা। সেই মমতাকে কি অবজ্ঞা করা যায়? আমি পারিনি তো কখনই পারিনি! না পারতে গিয়ে নিজের মমতাকে মেরে ফেলেছি।
শুয়ে শুয়েই ফুপু আর নুপুরের সাথে যতটুকু সম্ভব স্বাভাবিক ভাবে কথা বললাম। ফুপুর উৎকণ্ঠা কমে আসে। এই মহিলাটির জন্যে ভীষণ রকম মায়া হয় আমার। চোখ ভিজে আসে। একটা লাইন মাথায় ঘুরছে “যা করার এখুনি করতে হবে সময় খুব অল্প।”
নুপুর চলে যায়। বাড়িতে আমি আর ফুপু। আর সেই বাচ্চা হারানো মা বেড়ালটা থেকে থেকে কাঁদছে। করুণ সুরে অন্যদিন মায়া হতো কিন্তু আজকে হচ্ছে না। আশ্চর্য রকম নির্লিপ্ততা পেয়ে বসেছে আমাকে।


গভীর রাত কযটা বাজে জানি না। আমি জেগে আছি না ঘুমিয়ে আছি বুঝতে পারছি না। তবে বিড়ালটা জেগে আছে। ওর বাচ্চাদের এঘর ওঘর খুঁজছে আর মৃদুস্বরে কাঁদছে। ফুপু গভীর নিদ্রায় গেছে। ড্রয়ার থেকে ছোড়াটা নিয়ে ঘুমিয়ে থাকা ফুপুর বুকে সর্বশক্তি দিয়ে গেথে দিলে কি হবে? একঝলক গরম নোনতা রক্ত ছিটকে এসে মুখে লাগবে আমার। তবে কোন চিৎকার বা অন্য কিছু কানে যাবে না। কারণ এর পরেই তো ঘুমিয়ে পড়বো আমি! শান্তির ঘুম!
আমার খুব ঘুম পাচ্ছে। আমাকে না আজকে ঘুমুতে হবে! খুব ঘুম পাচ্ছে। আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। আজ শান্তির ঘুম হবে আমার। বিড়ালটার চোখ অন্ধকারে জ্বলজ্বল করছে। ওটা আর কাঁদছে না এখন।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×