
শব্দের টান
- এম বোরহান উদ্দিন রতন
তেমন কোনো মানানসই শব্দ আমার সংগ্রহে নেই
যা দিয়ে নিদেনপক্ষে অহংকার করতে পারি
এই যে অক্ষরের প্রাসাদ,দাঁড়িয়ে আছে মাটির উপরে
ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের কোল আলো করে।
এটা কোন অলৌকিক ঘটনা নয়
এটা আসলে বর্ণমালার একটি সাজানো বাগান।
তুমি কি এই বাগানের মালী?
গুগল সার্চ করেও সেসব কিছুই জানতে পারলাম না
কেবল রাত জেগে বসে আছে ফুলের সৌরভ।
উন্মুখ হয়ে যাঁরা এখানে ছুটে আসছেন তাঁরাই আসলে ক্ষুধার্ত নাগরিক
আমি বলি ভ্রমরের দল, পসরা বাগান ঘুরে ঘুরে মধু আহরণ করাই ওঁদের কাজ।
আমিও আসি অক্ষরের উজান দেখতে। আমিও আসি ফকিরের বেশে,
আসি আর চোখ থেকে অসন্তোষ খুলে রেখে বাড়ি ফিরে যাই।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




