somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম. বোরহান উদ্দিন রতন
আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

নুরুল হক নরু যদি শিবির হয় তবে প্রার্থী হলো কিভাবে ?

১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ২৮ বছর পর গতকাল হয়ে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ডাকসুর ইতিহাসে এমন কলঙ্কিত প্রহসনের নির্বাচন হয়নি বলে পূর্বের একাধিক ভিপি ও অন্যরা গতকালই থেকে আজ পর্যন্ত তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।
গতকালের দেশের সকল মিডিয়ায় উঠে এসেছে এসব কারচুপি ভোট ডাকাতির তথ্য প্রমাণ ।

গতকাল দিবাগত রাত সোয়া তিনটায় ডাকসুর ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, ভিপি পদে নুরুল হক বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২৫টি পদের মধ্যে জিএসসহ ২৩টি পেয়েছে ছাত্রলীগ। আর ভিপিসহ দুটি পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাঁকে দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। ফলাফল ঘোষণার আগেই ছাত্রলীগ ক্যাম্পাসে উল্লাস প্রকাশ করছিল এবং বিরোধীদের এই বলে ভর্ৎসনা করেছিল যে সাধারণ ছাত্ররা তাদের প্রত্যাখ্যানের লজ্জায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

কিন্তু রাতে যখন উপাচার্য ভিপি পদে নুরুল হককে নির্বাচিত ঘোষণা করলেন, তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার দিতে থাকেন। তাঁরা উপাচার্যকে এক ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন।

ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মভিত্তিক দল বা শিবিরের রাজনীতি থেকে মুক্ত। নুরুল হক জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু নুরুল হক যখন ভিপি প্রার্থী হলেন, তখন ছাত্রলীগের কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেননি। তাঁরা বলেননি, ‘নুরুল হক প্রার্থী হলে আমরা নির্বাচন করব না।’ এখন ছাত্রদের ভোটে নুরুল হক বিজয়ী হওয়ার পর কেন এই প্রশ্ন? তাহলে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রহসনের নির্বাচন করল? আর প্রহসনের নির্বাচনেই জিতল ছাত্রলীগ!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৮
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×