somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম. বোরহান উদ্দিন রতন
আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

ক্রাইস্টচার্চ ট্যাজেডির উগ্রবাদী সন্ত্রাসীকে জীবিত গ্রেফতার করতে সক্ষম নিউজিল্যান্ড পুলিশ, কিন্তু বাংলাদেশে এই ধরণের ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী প্রথমেই গুলি করে হামলাকারীকে নিহত করা প্রসঙ্গে

১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতশুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে প্রথমে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও পরে লিনউড মসজিদে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর হামলা চালান ব্রেনটন হ্যারিসন টারান্ট নামের এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে রক্তক্ষয়ী হামলার আগে হামলাকারী ব্রেনটন হ্যারিসন টারান্ট দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের কার্যালয়ে ইশতেহার (মেনিফেস্টো) পাঠিয়েছিলেন। সেখানে ব্রেনটন টারান্টের শুক্রবারের হামলার কারণের ব্যাখ্যা ছিল। একই মেনিফেস্টো পাঠানো হয়েছে নিউজিল্যান্ডের কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং দেশি-বিদেশি গণমাধ্যমের কাছেও।

আল নুর মসজিদে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালানোর ঘটনাটি ফেসবুকে লাইভস্ট্রিম করেন হামলাকারী ব্রেনটন হ্যারিসন টারান্ট। ওই মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আল নুর মসজিদে আনুমানিক ৩০০ এবং লিনউড মসজিদে শ খানেক মুসল্লি নামাজ আদায় করছিলেন বলে জানা গেছে।

ক্রাইস্টচার্চ হাসপাতালের শল্য বিভাগের প্রধান গ্রেগ রবার্টসন আজ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, আহত ৩৪ জন এখনো ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

এই রকম একটি ভয়াবহ হত্যাকান্ডের পরও নিউজিল্যান্ড পুলিশ পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে, মহূর্তেই এবং হামলাকারী উগ্রবাদী ২৮ বছর বয়সী ব্রেনটন হ্যারিসন টারান্টকে জীবিত গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর সেই সন্ত্রাসীকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালাত, এতে করে এই সন্ত্রাসীর পিছনের শক্তি বা এদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা যাবে, আর বাংলাদেশে সামান্য খেলনা পিস্তলওয়ালা যুবককে জীবিত গ্রেফতার করতে পারে না, তাও দেশের সেনাবাহিনীর কমান্ডো টিম । আমরা এর আগেও দেখিছি সকল সন্দেহবাজন তরুণদের জঙ্গি আখ্যা দিয়ে একের পর হত্যা করেছে দেশের আইনশৃঙ্খলাবাহিনী এতে করে সাধারণ মানুষের মধ্যে একটি সংশয় থেকে আসলে তারা অপরাধি কিনা, বা তাদের মূল নেটওয়ার্ক কোথায় এসব আসলে আমরা বের করতে পারিনি। বের করতে হলে অবশ্যই সকল অপরাধীকে আদালত পর্যন্ত নিতে হবে ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৬
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×