somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উনি ইহা কী জিগাইলো?!!!-- "কিছুদিন আগে বিদেশে পালিয়ে যাওয়া মীর কাশেম আর দিগন্তের মীর কাশেম কী একই ব্যক্তি?"

২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিগন্তের অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন

সন্দেহভাজন একজন যুদ্ধাপরাধীর মালিকানাধীন একটি টেলিভিশন স্টেশনের অনুষ্ঠানে মন্ত্রী ও এক রাষ্ট্রীয় আইন কর্মকর্তার উপস্থিতিতে যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে প্রশ্ন উঠেছে।

শুক্রবার রাতে দিগন্ত টেলিভিশন কার্যালয়ে উপস্থিত হয়ে চ্যানেলটির দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়�য়া।

কেক কাটার পর তা অন্যদের খাইয়েও দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী।


মুক্তিযুদ্ধ চলাকালীন ইসলামী ছাত্র সংঘ নেতা (ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন) মীর কাশেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য দিগন্ত টিভির ব্যবস্থাপনা কমিটিরও চেয়ারম্যান।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার। ইতোমধ্যে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

'চিহ্নিত' যুদ্ধাপরাধীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে বলে এর আগে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ তালিকায় মীর কাশেমের নামও রয়েছে।

দিগন্ত টিভিতে মহাজোট সরকারের মন্ত্রীর উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সন্দেহভাজন যুদ্ধাপরীদের কোনো অনুষ্ঠানে গিয়ে তাদের পৃষ্ঠপোষকতা করা ঠিক না। এর দায়�দায়িত্ব দিলীপ বড়�য়াকেই নিতে হবে।"

শাহরিয়ার কবীর বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা যখন আন্দোলন করছিলাম তখন দিলীপ বড়�য়ার সাম্যবাদী দলও এরসঙ্গে ছিল। তাহলে দিগন্ত টিভির অনুষ্ঠানে উনি কীভাবে যান, সে প্রশ্ন আমারও।"

তিনি আরো বলেন, "আমরা এজন্য নিন্দা জানাতে পারি। এরকম মন্ত্রীকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাতে পারি এবং প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে পারি, তার মন্ত্রীরা যেনো সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের অনুষ্ঠানে না যান।"

শনিবার সকালে বিদেশ চলে যাওয়ায় দিলীপ বড়�য়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনলাম দিলীপ বড়�য়া যাচ্ছেন, এজন্য আমিও সেখানে গিয়েছি।"
----------------------------------------
ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)�
তিনি অবাক হয়ে উল্টো এই প্রতিবেদকের কাছে জানতে চান, "কিছুদিন আগে বিদেশে পালিয়ে যাওয়া মীর কাশেম আর দিগন্তের মীর কাশেম কী একই ব্যক্তি?"

এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, "প্রফেশনাল হিসেবে গিয়েছি আমি। আমারও মিডিয়া রয়েছে। আরেকটি মিডিয়ার অনুষ্ঠানে যেতেই পারি। কোনো রাজনৈতিক বিবেচনায় আমি যাইনি।"

মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহভাজন যুদ্ধাপরাধীর অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে কাদের সিদ্দকী বলেন, "যেভাবে মহাজোট সরকারের মন্ত্রী যেতে পেরেছে, সেভাবে আমিও গেছি।"

তিনি আরও বলেন, "কোনো চ্যানেলকেই কোনো দলের মুখপাত্র মনে করি না আমি।"

যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের অন্যতম নেতা ও ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের অনুষ্ঠানে যাওয়া মানে মালিকগোষ্ঠীর প্রতি নীরব সমর্থন দেওয়া। মীর কাশেমের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ থাকায়, তার মালিকানাধীন প্রতিষ্ঠানে একজন মন্ত্রীর যাওয়াটা অশোভনীয় দেখায়।"

"এ জন্য দিলীপ বড়�য়াকে অবশ্যই জনগণের কাছে কৈফিয়ৎ দিতে হবে," বলেন তিনি।

স�প্রতি মুক্তিযুদ্ধ যাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৫০ লাখ টাকার অনুদান দেয় ইসলামী ব্যাংক। কিন্তু সন্দেহভাজন যুদ্ধাপরাধী ও জামায়াত নেতাদের সম্পৃক্ততা থাকায় ইসলামী ব্যাংকের অনুদান নিতে রাজি হয়নি মুক্তিযুদ্ধ যাদুঘর কর্তৃপক্ষ।

দিগন্ত টিভির চেয়ারম্যান মীর কাশেম ইসলামী ব্যংকের সাবেক চেয়ারম্যান।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×