কমিউনিটি ক্লিনিকে আ’ লীগ কর্মী ছাড়া কাউকে চাকরি দিলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য উপদেষ্টা
মাহবুব হোসেন সারমাত, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
গোপালগঞ্জ : কমিউনিটি ক্লিনিকে আওয়ামী লীগ কর্মী ছাড়া কাউকে চাকরি দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কে অ্যানথ্রাক্স প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন।
এছাড়া সাংবাদিকদের কোনো তথ্য না দিতে জেলা সিভিল সার্জন অফিসকে তিনি নির্দেশ দেন।
তিনি বলেন, ‘আগামীতে কমিউনিটি ক্লিনিকে ১৩ হাজার ৩’শ ৫০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। দলের পরীতি কর্মী ছাড়া বাইরের কাউকে এ চাকরি দেওয়া হবে না। এরই মধ্যে এ ব্যাপারে সিস্টেম করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে কাউকে চাকরি দেওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সিভিল সার্জন অফিস থেকে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয় না, সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, ‘সিভিল সার্জন অফিস সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নয়।’
এরপর সাংবাদিকদের কোনো তথ্য না দিতে সিভিল সার্জন অফিসকে তিনি নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে দেশের গবাদি পশু সুস্থ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। অ্যানথ্যাক্স প্রতিরোধে সরকারের স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দফতর সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে।’
সভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ জামান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চৌধুরী ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপদেষ্টা সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি গিমাডাঙ্গা কমিউনিটি কিনিক পরিদর্শন করেন।
বাংলাদেশ সময় : ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
কমিউনিটি ক্লিনিকে আ’ লীগ কর্মী ছাড়া কাউকে চাকরি দিলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য উপদেষ্টা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।