somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে ছাত্রলীগ ক্যাডার “ফাও মাহমুদকে” গণধোলাই

০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক ক্যাডারকে গণধোলাই দিয়েছে কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। প্রায় আধা ঘন্টাব্যাপি গণধোলাই দেয়ার পর তাকে মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে। জানা যায় গতকাল মঙ্গলবার দুপুর ১ টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বেলালের দোকানে জিয়া হল ছাত্রলীগ ক্যাডার মোঃ মাহমুদ (বাংলা,১ম বর্ষ) খাবার খেতে আসে। খাবার শেষে দোকানদার তার কাছে বিল চাইলে সে টাকা না দিয়েই চলে যেতে চায়। এসময় সে নিজেকে ছাত্রলীগ ক্যাডার পরিচয় দিয়ে দোকানিকে উল্টা হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে দোকানদারের গায়ে হাত দেয়। এসময় কর্মচারীরা তার উপর চড়াও হয়। হট্রগোল শুনে সাধারন শিক্ষার্থীরা এসে ভিড় জমায় এবং কারন জানতে চায়। তখন শিক্ষার্থীদের সাথেও সে খারাপ আচরণ করলে সবাই মিলে তাকে গণধোলাই দেয়। পরে অচেতন অবস্থায় বিশ্ববিদ্যালয় মেডিকেলে পাঠিয়ে দেয়। জিয়া হলের শিক্ষার্থীরা জানায় হল ক্যান্টিন থেকে শুরু করে সে ক্যাম্পাসে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে ফাও খেয়ে আসছে। তাই সে ক্যাম্পাসে সে ’ফাও মাহমুদ’ নামে পরিচিত।
উল্ল্যেখ যে, সম্প্রতি জিয়া হল ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষের ঘটনায় হল প্রশাসন ৭ জন ছাত্রলীগ ক্যাডারকে হল থেকে ৩ মাসের জন্য সাময়িক বহিস্কার করে। উক্ত ৭ জনের মধ্যে মাহমুদ ও ছিল। জিয়া হল আবাসিক ছাত্র মো শরিফ জানায় হলের মধ্যে মাহমুদ ’ফাও মাহমুদ’ নামে পরিচিত। হল ক্যান্টিনের মালিক তার কাছ থেকে ৭ হাজার টাকা পাবে। ক্যান্টিন মালিক হল প্রভোস্টের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করে। পরে হল প্রভোস্ট দ্রুত টাকা পরিশোধ করার জন্য তাকে লিখিত চিঠি দেন। কিন্তু সে উল্টা ক্যান্টিন মালিককে টাকা না দিয়েই টাকা পেয়েছি বলে সবার কাছে বলায় জন্য বাধ্য করছে। অন্যথায় তাকে সে দেখে নেয়ার ও হুমকি দেয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গণধোল্ইা দেয়াটা আসলেই দুঃখজনক। অপরাধীদেরকে আমরা শা¯িত দিয়ে যাচ্ছি। আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক নয়। তার বিরুদ্বে যদি আমরা সুনিদির্স্ট অভিযোগ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা নেব।
১৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×