somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোঘল হেরেমের দুনিয়া কাঁপানো প্রেম (গোলাম মাওলা রনি, এমপি)

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিনটি ছিল ২৫ মে, ১৬১১ সাল। সালতানাতে মোগলের রাজধানী ফতেপুর সিক্রির শাহী প্রাসাদের মূল ফটক থেকে শুরু করে দেওয়ানি খাসের পুরো চত্বরটিই মনে হচ্ছিল দুলহান-দুলহানিয়ার মতো। আরবীয় তেজি ঘোড়া, সাদা রংয়ের উট এবং শাহী হাতিগুলোকে সাজানো হয়েছিল বিশেষ সাজে। নহবত, শানাই, যুদ্ধ কড়াইগুলোর ছন্দ মেলানো সুর এবং ৩০ মিনিট পর পর ১০০টি কামানের গগনবিদারী আওয়াজে রাজধানীসহ আশপাশের ২০০ মাইলের মধ্যে বসবাসকারী প্রজারা টের পাচ্ছিল যে, তাদের সম্রাট নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী, মেধাবী এবং চৌকস রমণী মেহেরুন নিসা ওরফে নূরজাহানকে ২০তম স্ত্রী হিসেবে বিয়ে করছেন। দেওয়ানি খাসের ঠিক মাঝামাঝি, দক্ষিণ দিকের ঘরটিতে সাজানো হয়েছিল বাসর। আজ থেকে প্রায় সোয়া চারশ বছর আগে কামরাটিকে প্রাকৃতিকভাবে প্রায় শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছিল। মোগল ঐতিহ্য অনুযায়ী কামরায় কোনো দরজা না থাকলেও ২৩ রকমের বাহারি পর্দা, ইরানি গালিচা এবং হিন্দুস্তানি ফুলের সাহায্যে এক স্বপ্নপুরী তৈরি করা হয়েছিল। রঙিন ঝাড়বাতিতে এক হাজার মোমের আলো, কস্তূরী ও মৃগনাভীর সুভাসের সঙ্গে নিরাপদ দূরত্বে থেকে মৃদু স্বরে শানাইয়ের সুর নারী-পুরুষের হৃদয়কে মিলনের জন্য পাগল করে দিচ্ছিল। নির্জন বাসর ঘরে সম্রাট জাহাঙ্গীর প্রবেশ করা মাত্র বধূবেশে সম্রাজ্ঞী মেহেরুন নিসা উঠে কুর্নিশ করলেন।সম্রাট এবং সম্রাজ্ঞী চার বছর ধরে অধীর আগ্রহে আজ রাতের মধুময় বাসরের জন্য অপেক্ষা করছিলেন। আবেগের আতিশয্যে উভয়ে কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। সম্রাজ্ঞীর জন্য এটি দ্বিতীয় বাসর আর সম্রাটের জন্য ২০তম। সম্রাটের অন্য কোনো বাসরের সঙ্গে প্রেম বা প্রণয়ের প্রণতি ছিল না। কেবল রাজনীতি এবং ক্ষেত্রবিশেষে দুর্বার যৌনাকাঙ্ক্ষা থেকে তিনি পর পর ১৯টি বিয়ে করেছিলেন। প্রায় সবাই ছিলেন রাজদুহিতা। বাসর ঘরে ঢুকে প্রথমেই আলিঙ্গন এবং দৈহিক প্রশান্তি লাভের চেষ্টা। প্রায় সর্বক্ষেত্রেই তিনি অর্ধ মাতাল হয়ে বাসর ঘরে ঢুকতেন এবং নব পরিণীতার সামনে বসে মদ খেয়ে আরও মাতাল হওয়ার চেষ্টা করতেন। এর পর ফার্সি কবিতা আওড়াতে আওড়াতে বাসর ঘর গুলজারের চেষ্টা চালাতেন।কিন্তু ১৬১১ সালের ২৫ মে তারিখের বাসরটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। বাসর ঘরে প্রবেশের আগে সম্রাট তার হাম্মাম খানায় টানা দুই ঘণ্টা ধরে মেশক ও আম্বর মিশ্রিত পানিতে গোসল সারেন। এর আগে শাহী ক্ষৌরকার উত্তমভাবে তার ক্ষৌরকার্য সম্পন্ন করান। শাহী কবিরাজকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল সর্বোৎকৃষ্ট উত্তেজক ওষুধ বানানোর জন্য। বলা হয়েছিল, সম্রাট সারা রাত জেগে থাকতে চান এবং অনেক বাসর রাতকে উপভোগ করতে চান হেকিম তার সারা জীবনের মেধা ও প্রজ্ঞা দিয়ে সম্রাটের জন্য ওষুধ প্রস্তুত করেছিলেন। সেবনের সঙ্গে সঙ্গে সম্রাট তার দেহে প্রচণ্ড উত্তেজনা অনুভব করেন। হেকিমের পরামর্শ মতো তিনি গত ২৪ ঘণ্টায় কোনো মদ্যপান করেননি। ফলে তার দেহ-মন একই সঙ্গে মেহেরুন নিসাকে পাওয়ার জন্য পাগল হয়ে পড়েছিল। কিন্তু এ কী! সম্রাজ্ঞীর সামনে দাঁড়িয়ে তিনি যখন তার মুখের দিকে তাকালেন_ শারীরিক উত্তেজনা মুহূর্তের মধ্যে হিমশীতল হয়ে গেল। বাকিটুকু পড়ুন এখানে
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×