কোলের পরে রেখে কবে দেখতো আমায় চেয়ে..
সেই চাহনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। রবিঠাকুর
আজ বিশ্ব মা দিবস। মাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। পৃথিবীর কোন পরিমাপে মায়ের ভালোবাসা মাপতে নেই। একমাত্র মা ই মায়ের পরিমাপক।তবু মা দিবসে মাকে দেখি নতুন আলোয়।
এই আলোটা কেমন?পৃথিবীর সব আলো নিভে গেলে যদি কোন আলো জ্বলে থাকে ,সেই আলো ,সন্তানের জন্য মায়ের টান।
কখনো হাসপাতালের বেডে রোগজর্জর শরীর নিয়ে,কিংবা একাকীত্বে জেলখানার গরাদ দিয়ে বাইরে তাকানো চোখে ,জীবনের সবচেয়ে অসহায় সময়ে আর কাউকে মনে না পড়ুক মাকে মনে পড়বেই। যদি এমন কোন সময়ে মাকে মনে না পড়ে তবে জেনে রাখতে হবে সেই সময় আপনার কাছে এখনো ধরা দেয়নি. . .মানুষের একমাত্র অবলম্বন তখন মা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



