২০০৯ সালেও যেখানে বিটিআরসির এক এমবিপিএস ব্যান্ডউইথ এর দাম ছিল ২৭০০০ টাকা সেখানে সম্প্রতি পুনরায় দাম কমানোর পর একই পরিমান ব্যান্ডইথ এর দাম বর্তমানে ৪৫০০ টাকা। কিন্তু গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ২০০৯ সালেও যা ছিল এখনও তাই। জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগিয়ে দিয়ে বেরাচ্ছে সেই জন্মসূত্রে ! ৯৭৭ টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের । শর্ত হচ্ছে ৫ জিবি ব্যবহারের পর স্পিড পাবেন ২ কেবিপিস ! ভাবেন, এতগুলা টাকা দিয়ে কিনছেন অথচ ব্যবহার করতে দিচ্ছে মাত্র ৫জিবি। এক জিবির প্যাকেজ নিবেন দাম ৩৪৫ টাকা, সেটাও আবার ১০ দিনের বেশি চলেনা তার মানে আপনাকে পুরো মাস চালানোর জন্য ১০০০ টাকার উপরে খরচ করতে হবে। পাশের দেশ ভারতেও এক জিবি ৩জি ডাটা মাত্র ৭৫-৮০ টাকা। অথচ আমাদের ২জি ডাটাই কিনতে হচ্ছে ৩-৪ গুন দাম দিয়ে। শুধু মোবাইল ইন্টারনেট প্রভাইডাররাই নয়, গ্রাহক দের গলা কাটছে ব্রডব্যান্ড আইপিএস গুলোও। আমাদের এলাকা বনানীতে ২৫৬ কেবিপিএস স্পিডের একটি সংযোগের মূল্য ১২০০ টাকা। চার বছর পূর্বেও এটাই ছিল। তাহলে গ্রাহক কি পেল? কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় কারও চোখে পড়েনা কেন? সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই খালাস, একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও !এগুলো দেখার মত কি কেউ নাই ? সবাই সচেতন হলেই কিছু সম্ভব, সময় এসেছে প্রতিবাদ জানানোর। মিডিয়ার কাছে আমার অনুরোধ আপনারা গ্রাহক দের পাশে দাড়ান তাহলে দ্রুত এর একটা সুরাহা হবে।
ইন্টারনেটের মুল্য গ্রাহক পর্যায়ে কমবে কবে? দেখার কি কেউ নাই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।