somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বটপাকুড়
চিন্তা করতে ভালোবাসি। অবসরে ব্লগ পড়ি, ছবি তুলি আর মুভি দেখি। জানার কিছু থাকলে আমাকে মেইল করতে পারেন; [email protected]

বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন ভোট চান, জগন্নাথের ভিসি দেখালেন বটে!!!

২৭ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে জানতাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাজের এক বিশেষ শ্রেণি, এরশাদ বিরোধী আন্দোলনের সময় কি না করেছিলেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলনে ভার্সিটির শিক্ষক দের অবদান আছে। কিন্তু আজকে জগন্নাথের ভিসি দেখালেন নতুন দিগন্ত, নিজেই জোর গলায় ইলিশ মার্কার ভোট চেয়ে বসলেন। আচ্ছা, সাইদ খোকন আওয়ামী লীগের দেখে, ভিসি এর গদি এর কোন প্রবলেম হব্যে না। কিন্তু ভিসি যদি আজকে মীর্জা আব্বাসের জন্য ভোট চাইতেন, তাহলে ছাত্রলীগের সোনার ছেলেরা বুয়েট এর সেই সিভিল এর শিক্ষকের মত অপদস্থ করতে একটু পিছপা হতেন না। আর একদিন পরেই ভোট। চালাক লোক ভিসি সাহেব, জানেন কিভাবে নিজের গদি ঠিক রাখতে হব্যে :D

যদি কখনো এই ভিসি এর সাথে দেখা হয়, তাহলে জিজ্ঞেস করতে ইচ্ছে জাগে, আচ্ছা ভিসি পদ টার এতো নীচে নামালে কি চলতো না আপনার । :((

খবরটা পড়ি এইখানে,

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে ভোট চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। তিনি বলেছেন, ‘সাঈদ খোকনকে ইলিশ মার্কায় ভোট দিয়ে বিএনপি-জামায়াতের পেট্রলবোমা-সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিন।’
গতকাল রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে এক আলোচনা সভায় উপাচার্য ভোট চান। যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক এই সদস্য দাবি করেন, শেখ হাসিনা তাঁকে ফোন করে সবার কাছে সাঈদের পক্ষে ইলিশ মার্কায় ভোট চাইতে বলেছেন। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবার পক্ষ থেকে তিনি ইলিশ মার্কায় ভোট চান।
অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স কেনার জন্য ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠান মঞ্চের ব্যানারে লেখা ছিল ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, চিত্তাকর্ষক ও দৃষ্টিনন্দন শহর গড়ে তোলার লক্ষ্যে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজি সাঈদ খোকনকে ইলিশ মাছ মার্কায় ভোট দিন’। আয়োজক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল সাঈদ খোকনের। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি। গত শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
অনুষ্ঠানে আমন্ত্রণ ছাত্রলীগের, আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন-এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ-আমরা আমরাই তো।’
মেয়র পদপ্রার্থীদের প্রচার অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় আয়োজন করতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে উপাচার্য মীজানুর রহমান রেগে যান। তিনি বলেন, সাঈদ খোকনের অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্রলীগ, প্রশাসন নয়। আর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান হতেই পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তো ভোটার।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ মোহাব্বত খান প্রথম আলোকে বলেন, একজন ব্যক্তি হিসেবে উপাচার্য বলতেই পারেন। কিন্তু ‘পাবলিক পজিশনে’ গিয়ে এমন ব্যক্তিগত পছন্দে নানা বিতর্ক উঠতে পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×