somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ক্ষমা করো রাজন

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধ্বসে যাওয়া রানা প্লাজা এর নিচে মানুষের আর্তনাদ শুনি, আমাদের সরকারী সহায়তায় কুলিয়ে উঠতে পারিনা। আমরা অক্সিজেন সিলিন্ডারের জন্য তন্ন তন্ন করে খুঁজে ফিরি শহরের অলি-গলিতে । কিন্তু আমরা অনেক সচেতন, আমরা ধ্বংসস্তূপ থেকে মৃতপ্রায় মানুষকে উঠিয়ে তার অনুভূতির ব্যাপারে সচেষ্ট হই।

আমরা জিহাদকে মাটির নিচে গর্তে পরে থাকতে দেই সারা রাত ধরে,আমরা উদ্ধার করতে পারি না, মৃত্যুকে অস্বীকার করি। তারপর লাশ পেলে চুপ মেরে যাই। ওর বাবাকে আটক করি, ব্যাটা মিথ্যা বলে আমাদের হয়রানি করছিস না তো!!

আচ্ছা একবার ভাবুন তো, একটা বাচ্চা মার খেয়ে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে, আর একদল মানুষ মুঠোফোনে ভিডিও করছে সেটা পরে আরাম করে ফেসবুকে শেয়ার করা যাবে। একটা ১৩ বছরের বাচ্চাকে যে জাতি দিনে দুপুরে পিটিয়ে মেরে ফেলতে পারে, সামান্য একটা অপরাধে, এমন কি সে অপরাধী কি না সেটাও প্রমাণিত না, কতটা পরিমাণ সাইকোপ্যাথ হলে এরকমভাবে চিন্তা করতে পারে। সত্যিই রাজন আমরা মধ্যম আয়ের দেশ, কিন্তু তোমার সামান্য অপরাধে আমরা জনসমক্ষে মৃত্যুদণ্ড দেই।

আমাদের মুখে মুক্তচিন্তা, মানবাধিকার এই সব বড় বড় শব্দ মানায় না। কারণ এগুলো মানুষের মুখে মানায়, আমরা সেই স্তর থেকে অনেক আগেই নিচে নেমে আসছি।

এরপরেও আমরা সেহেরি নাইট করবো, ঈদের কিরণমালা আর মোদী ড্রেসের খোঁজ নেব, ঈদ বলে কথা, বছরে একবারই তো আসে

শুধু খোঁজ নেব না জিহাদের,
খোঁজ নেব না রাজনের
খোঁজ নেব না একদল ক্র্যাচ হাতে ঘোলাটে চোখের মানুষের প্রতিদিনের রোজনামচার, যেখানে রানা প্লাজা এক বিরাট যতি টেনে দিয়েছে।

কিন্তু তারপরেও জোড় গলায় বলে বেড়াব আমরা মানবাধিকারের বিষয়টা কিন্তু কক্ষনো ছোট করে দেখি না

আজকে সকালবেলায় রাজন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় আমরা অনেক আগেই মানুষ নামের পরিচয় দেয়া হারিয়েছি

আমাদের ক্ষমা করো রাজন
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:১১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×