নির্বাক ভালবাসা
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেকি গভীর রাত-
একা পথে হাটছি আমি
ধরিনি কারোর হাত।
হঠাৎ করেই যাচ্ছি থেমে
দেখছি পেছন ফিরে-
ভাবছি শুধুই তারই কথা
যদিও সে নীড়ে!
আধার রাতে দিচ্ছি পাড়ি
অজানারই তরে
আমার মনের দুখের আগুন
যায়নি তাহার ঘরে!
আমার মনে আঘাত দিয়ে
সেতো আছে বেশ
খেলছে শুধুই মায়ার খেলা
কবে হবে শেষ?
স্মৃতির পাতা আকড়ে যত
সুখকে খুজতে চাই-
হিমশীতল ঐ নীরব দুঃখ
বেশি করেই পাই।
আধার মনের আধার আলোয়
হৃদয় পুড়ে খাক
মানসপটে তারই ছবি
তবু সে নির্বাক!
ভাবছি শুধুই আপন মনে
হাটছি নিরুদ্দেশ
মিছে মায়ার মোহে পরে
জীবন হবে শেষ।
অজানারই পথটি ধরে
যাচ্ছি হেটে ধীরে
ভাবছি,যতই থাক পিছুটান
আসব না ফিরে।
হঠাৎ যেন প্রেম দেবতা
ডাকল আমায় হেসে
"পালিয়ে আর কোথায় যাবি
ফিরবি হেথায় শেষে।"
ক্লান্ত,শ্রান্ত,দুঃখি মনে
বললাম তারে সব,
আঘাতের পর আঘাত দিয়েও
সে রয় কেন নীরব?
"তুই তো বোকা,বুঝলি না তাই
এটাই প্রেমের ডাক
সত্যিকারের ভালবাসা
সর্বদা নির্বাক।
নিস্তব্ধ এই ভালবাসায়
জড়িয়ে আছে মায়া,
হিমশীতল ঐ নীরব দুঃখ
তো সেই মায়ারই ছায়া।
নীরবতার ভাষা বুঝলে
ধরতে পারবে সুখ
হন্যে হয়ে চাও যদি প্রেম
জুটবে শুধুই দুখ।"
প্রেম বিধাতার উত্তর শুনে
চমকে গেলাম আমি,
বুঝলাম,প্রিয়ার নীরবতা
প্রেমের চেয়েও দামী।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন