একটি অবৈজ্ঞানিক কল্পকবিতা
০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উড়ে যাচ্ছি বাতাস ফুড়ে,
আলোর বেগে,রকেট চড়ে,
রহস্য কি জগৎ জুড়ে,
দেখবো আজই সবটা ঘুড়ে!
যাচ্ছি উড়ে মেঘ পেরিয়ে,
চেনা রঙের পথ ছাড়িয়ে,
চাঁদের বুড়ির ঘর মারিয়ে,
অচিনপথে যাই হারিয়ে!
দিচ্ছি পাড়ি আলোকবর্ষ,
বুঝছি না ছাই মহাকর্ষ!
নতুনত্বের পাচ্ছি স্পর্শ,
মন জুড়ে তাই শুধুই হর্ষ!
দেখছি হেথা তারার মেলা,
ভেসে যাচ্ছে গ্রহের ভেলা,
ধুমকেতুরা করছে খেলা,
হচ্ছে কঠিন পলক ফেলা!
দেখছি সবই নয়ন ভরে,
নেই বাধা আজ 'সময় ডোরে',
গেলাম হঠাত চিন্তায় পড়ে,
"গ্রহ-নক্ষত্র কেন ঘোড়ে?"
চিন্তা নিয়ে আছি বেশ,
হঠাতই হলো ফুয়েল শেষ,
কেটে গেলো সব সুখের রেশ,
রাগে-দুঃখে ছিড়ছি কেশ!
অসীম হতে যাচ্ছি পরে,
যাবো নির্ঘাত যমের ঘরে,
বাড়ছে ত্বরণ গুণের হারে,
শঙ্কা গুণছি মৃত্যুডরে!
ধপাস করে গেলাম পরে,
খাট থেকে দু-এক ইঞ্চি দূরে!
ছিলাম আমি ঘুমের ঘোরে,
দুঃস্বপ্ন দেখেছি রাতদুপুরে!
বিনিয়ামীন পিয়াস
০৭.১১.২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন