
জীবন বয়ে চলে নদীর ধারার মত,
কখনো ধীরে
কখনো তীব্র গতিতে
শান্ত-অশান্ত ধারার সংমিশ্রণে
যেন বহুকাল ধরে পুষে রাখা কোন ক্ষত!
সময়ের সাথে ধীরে ধীরে পাল্টে যায় গতিপথ
কমে আসে তেজ
হারিয়ে যায় সোনালী মুহূর্তরা
সুখ-দুঃখের অনুভূতি সাথে নিয়ে
তবু টেনে নিয়ে যায় ক্লান্তির ভারে নুয়ে পড়া রথ!
একদিন থেমে যায় চলার গতি আর সমস্ত উল্লাস
ঝাঁপসা দৃষ্টি মেলে
এতদিনের জমানো অর্জন দেখে নেয়
তারপর,নিজের অজান্তেই
বুকের গভীর থেকে বেড়িয়ে আসে দীর্ঘশ্বাস!
বিনিয়ামীন পিয়াস
০৫/০২/২০১৮
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




