
তোমাদের নগরীতে সন্ধ্যা নামে
সোডিয়াম বাতির হাত ধরে
প্রাণের জোয়ার ওঠে চায়ের দোকানে
বাধ ভেঙে যায় যেন তর্কের ঝড়ে।
রাতের আঁধারে মিশে যায়
কত-শত প্রাণের তীব্র হাহাকার
অনন্ত পথে ছুটছে সবাই
পিছু ফিরে কে শুনে কার চিৎকার!
তোমাদরে নগরীতে চাঁদ নেই
আছে কিছু কৃত্তিমতায় ঘেরা রাত
ভালোবাসাহীন জ্যোৎস্না রাতে
তাই বাড়িয়ে দেয় না কেউ হাত!
তোমাদের নগরীতে মায়া নেই
যেন যন্ত্রের মত ছুটছে সবাই
ভালোবাসার মন্ত্রহীন গলিপথে
তাই একা একাই হেটে যাই।
তোমাদের নগরীতে কেটে যায়
এমনি অনেক নিদ্রাহীন ক্লান্ত রাত
নিষ্প্রাণ দৃষ্টিতে বিষন্ন মনে
ভাবি,কখন আসবে স্বপ্নীল প্রভাত।
বিনিয়ামীন পিয়াস
২২/০২/২০১৮
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



