somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শশীর কাছে চিঠি

০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শশী,
কেমন আছো?সেই সৃষ্টিলগ্ন থেকে রজনীর নিকষ কালো অন্ধকার দূর করতে করতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো।কিন্তু বিশ্বাস করো,তোমার অপার্থিব সৌন্দর্যে কিন্তু একটুও ভাটা পরেনি।সেই সূচনালগ্নে তুমি যতটা রূপসী ছিলে এখনও ঠিক ততটাই রয়েছো।রাতের আকাশে লক্ষ-কোটি নক্ষত্রের মাঝে এখনো হেসে ওঠো ভালোবাসার আহ্বানে।যুগ যুগ ধরে তোমাকে দেখেছি,কিন্তু একটুও ক্লান্তি বা বিরক্তি লাগেনি।যতই তোমাকে দেখি ততই যেন মুগ্ধ হই।যেন কত রহস্য ধারণ করে রেখেছো তোমার মাঝে।উন্মুক্ত করে রেখেছো সেই রহস্যথলি,সবাই দেখছে কিন্তু কেউই বুঝতে পারছে না।কিন্তু তবুও সবাই প্রেমে পড়ছে তোমার।মানবীর রূপের বর্ণনায় তোমাকে উপমা হিসেবে ব্যবহার করা হয়।কিন্ত তোমার রূপ মানবীর মত ক্ষয়িষ্ণু নয়,তুমি অপরূপা,অনন্তযৌবনা!বহুযুগে বহুকালে কত শত কবি তোমার রূপের স্তুতি গেয়েছে,কিন্তু তবুও যেন তোমার রূপের বর্ণনা দিতে পারেনি।রকেট নিয়ে হয়তো তোমার দূরত্বকে জয় করেছে,কিন্তু তোমার ভালোবাসা জয় করার সাধ্য হয়তো কারোই নেই।তবুও মানুষ তোমার প্রেমে পরে।কবিদের কবিতায় উপমা হয়ে থাকো তুমি।প্রেমিকার মুখে হাসি ফোটাতে প্রেমিক তাকে তুলনা করে তোমার সাথেই।প্রিয়জনের সাথে খুশির মুহূর্তগুলো ভাগাভাগি করে নেয় তোমার আলোতেই।পথহারা নাবিকের পথের দিশা বাতলে দাও যেমনি,তেমনি করেই যেন আগলে রাখো জগতের সমস্ত ভালোবাসা।তাইতো তোমার থেকে চোখ ফেরাতে পারিনা।
জানি তোমার অসংখ্য ভালোবাসার পূজারি আছে,তোমার স্তুতি গাওয়ার জন্য হাজারো কবি আছে। তবুও বলছি,তোমার অনন্ত ভালোবাসা থেকে এক টুকরো কি আমাকে দেবে?ফিকে রূপের অহংকারে দগ্ধ হওয়া কোন মানবীর মন কিনে নেবো!আর বিনিময়ে তোমার জন্য নাহয় আরেকটা কবিতা লিখলাম!
ইতি
তোমার রূপের পূজারি
--------------------------------------------------------
বিনিয়ামীন পিয়াস
০২.০৩.২০১৮
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×