
ভালো আছি না বলা যন্ত্রণার মাঝে
ভালো আছি সুখী মানুষের সাজে।
ভালো আছি কারণে কিংবা অকারণে
ভালো আছি উদ্দেশ্যহীন দিন যাপনে।
ভালো আছি অর্থহীন জীবনটাকে ঘিড়ে
ভালো আছি মিথ্যে সুখী মানুষের ভীড়ে।
ভালো আছি হিংস্র বাসনা চেপে বুকে
ভালো আছি কপট হাসি ঝুলিয়ে মুখে।
ভালো আছি ভারি পাথর চেপে বুকে
ভালো আছি তীব্র যন্ত্রণাময় অসুখে।
ভালো আছি শরীরে বয়ে হাজারো ক্ষত
ভালো আছি শুধু নিজেই নিজের মত।
ভালো আছি শত আক্ষেপ নিয়ে মনে
ভালো আছি আসন্ন মৃত্যুর দিন গুনে।
ভালো আছি সেই অনাদি থেকে অন্ত
অনেক হয়েছে,এবার দিলাম নাহয় ক্ষান্ত!
বিনিয়ামীন পিয়াস
০৪.০৩.২০১৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




