
আরো অনেকটা সময় পেরিয়ে যায়
খেয়ালে,বেখেয়ালে কিংবা অবহেলায়,
শৈশব-কৈশোর-যৌবন সবই ফুড়িয়ে যায়
বার্ধক্য জমতে থাকে যেন বড় অবেলায়!
যত সাধ-আহ্লাদ মনের কোনে ছিল
ক্রমেই অস্পষ্ট হতে হতে অদৃশ্য হয়ে যায়
রঙিন দুনিয়ার যত রঙ সবই ফুড়িয়ে যায়
বেঁচে থাকার আশাটুকুও দপ করে নিভে যায়!
তবু বেঁচে থাকি মায়াহীন শক্ত পাথরের মত
অস্পষ্ট দৃষ্টি নিয়ে চেয়ে থাকি ভবিষ্যৎ পানে
ঢেউ পারি দিয়ে অবিরাম ছুটে চলা খেয়া
কখন গতি হারিয়ে থেমে যায় কে জানে!
লক্ষ্য তো সেই কবেই হারিয়ে ফেলেছি
উদভ্রান্তের মত ছুটে চলি সময়ের তাড়নায়
পিছু ফিরে আসার পথ বন্ধুর হয়ে গেছে
ফিরবেনা এ তরী কারো মায়াবী মন্ত্র-প্রেরণায়!
বিনিয়ামীন পিয়াস
১৫.০২.২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



