
জেগে থাকি তারই অপেক্ষায়
নিদ্রাহীন নিশ্চুপ তারার মত,
কচ্ছপ গতিতে বয়ে যায় সময়
ক্রমেই বাড়তে থাকে হৃদয় ক্ষত!
তবু চেয়ে থাকি আশার আলো নিয়ে
এই বুঝি সে আসলো ফিরে
অদ্ভুতুড়ে স্বপ্ন দেখে দেখে ক্লান্ত হয়ে
আবার স্বপ্ন বুনি তাকে ঘিরে!
চুপচাপ কেটে যায় মুহূর্তগুলো
অদ্ভুত এক বিষন্ন অনুভূতি হয়
সংশয় জাগে হৃদয়ের গভীরে
জাপটে ধরে অজানা এক ভয়!
প্রশ্ন জাগে মনে, সে আসবে তো?
ক্ষাণিকটা দ্বিধান্বিত হয়ে যাই,
তবু অনিশ্চিত ভালোবাসার পথেই
স্বর্গীয় সুখ সন্ধানে পা বাড়াই!
বিনিয়ামীন পিয়াস
০২.০৪.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

