প্যালিনড্রোম ভাটিয়ালি (সম্পূর্ণ গানের কথা)
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা- মারুফ হাসান, চমক হাসান
সুর-
চমক হাসান---------------------------------------------
ঝিমাইও না, ওই মাঝি!
নাও বাও , বাও না!
ওঠাও দিল, জলদি ওঠাও,
নাও-গানখান গাও না!
এমন জনম এ...
ঝিমালে কাজ-কালে, মাঝি,
নায় যাত্রা যায় না।
ও---ই মাঝি না ঝিমাইও...।
ওই বানে সখি-সনে বাইও।
ওই গাঙে রসে-রঙে গাইও।।
নাওনারে পারে নাও না!
নাও-গানখান গাও না!----------------------------------------
দ্বিতীয় প্যালিনড্রোম গানটা শেষ করলাম। প্রতিটা পঙক্তি বর্ণ প্যালিনড্রোম। মারুফ হাসানের চমৎকার প্রথম দুই কলির পরে বাকিটা আমি লিখে ফেললাম। আরও বেশ কয়েকজন খুব সুন্দর অন্তরা লিখে আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি যেভাবে গানের মূলভাষ্য ভেবেছি, সেটার জন্য অন্তরাগুলো মনঃপূত হচ্ছিল না। আমার কাছে গাঙ, নৌকা এরা হলো মহাকাল আর জীবনের প্রতীক। আমরাই মাঝি। অনর্থক কালক্ষেপণের (ঝিমানোর) অবকাশ আমাদের নেই। এই উত্তাল সময়ে (বানে) একসাথে (সখি-সনে) হাসি আনন্দে (রসে-রঙে) জীবনের গান গাইতে গাইতে এগিয়ে যাওয়ার আহ্বানই রয়েছে এই প্যালিনড্রোম গানে।
মূল পোস্টঃ চমক হাসান
প্যালিন্ড্রোমময় বই "নব প্লাবন" ও "নব যৌবন" এ থাকবে চমক হাসান ভাইয়ের কবিতাও।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯

আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো...
...বাকিটুকু পড়ুন
বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,...
...বাকিটুকু পড়ুন
বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।
আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন ,
শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো...
...বাকিটুকু পড়ুন