প্রারম্ভে ভূমিকা নাওনি এতটুকু
জানান দিয়েছিলে এইতো কাছেই,
যেখানে স্পর্শকরবে ওম।
তারপর মেঘ ছোটে, নির্বিকার;
পত্রপল্ললব আন্দোলিত হয়,
পাতা পড়ে খসে সি্নগ্ধ ঘাসে।
তবুও জানালে প্রগলভ-
সবুজের গালিচা বেয়ে এগোও খানিক
এইতো কাছেই, যেখানে স্পর্শ করবে ওম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



