একটি স্বপ্নের ভেতর স্বপ্নের প্রতীক্ষায় নির্জনা কেউ
একটি বিশ্বাসহন্তা ঢেউ-একটি নির্যাতিত তীরে-
তোমার হাতে সূবর্ণদানাবালি কিছু দিতে
একটি রাত, অথবা একটি দিন,
অযুত ক্রোশ পাড়ি দেয়া রাজহংসীদের ভিড়ে
আমি ডুবে আছি, ডুবে গেছি।
একটি দৃষ্টি, অথবা শুধু ভ্রম
কখনো তোমার কথা ভেবে
কেউ নেই-তবু মৃত্যুকে গুনে গুনে স্তব্ধতায় জেনে গেছি
আজও হৃদয়ে জোছনা আছে, দীপ্তি আছে।
শূন্যের নীল সংঘর্ষে একদিন সৃষ্টি লোপ পেলে প্রিয়
আমায় জাগিয়ে দিও।
অন্তহীন নিমগ্নতায় শুধু আমরা দুজন
সে সময় শুধু ভালবাসাবাসির।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



