somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে ‘বিধবা’ উল্লেখ করে বলেছেন, তাঁর স্বামীর খুনি কে তিনি (ইলিয়াসের স্ত্রী) তা জানেন

০১ লা মে, ২০১২ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে ‘বিধবা’ উল্লেখ করে বলেছেন, তাঁর স্বামীর খুনি কে তিনি (ইলিয়াসের স্ত্রী) তা জানেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্কালে বিষয়টি খুলে বলার জন্য তিনি ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর প্রতি অনুরোধ জানান
View this link
আজ মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ অনুষ্ঠানটি বিটিভি ও বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
মন্নুজান সুফিয়ান বলেন, ‘ইলিয়াস আলীর স্ত্রী, বিধবা স্ত্রী, আমি বলতে চাই যে আপনার স্বামীর প্রকৃত খুনি কে, সেটা আপনার মনও জানে। আপনি টিভির সামনে যখন কথা বলেন আমি আপনাকে উপলব্ধি করি। আপনার মনের মধ্যে যে কথাগুলো আপনি বলতে পারেন না...। এবং আপনিও জানেন আপনার স্বামীকে কারা অপহরণ করে আজকে কোথায়... জীবিত আছে, কি মৃত আমি জানি না। আল্লাহই জানে। আর যারা এ কাজটা করেছে তারাই জানে।’
সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে বলে বিএনপির অভিযোগের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, তিনি এই কাজ কোনো দিন করতে পারেন না।’
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ‘ধমকে’ তাহসিনা রুশদীর কথা বলছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী মন্নুজান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার ধমকে আপনার মুখ যে বন্ধ হয়ে গেছে...। আমি যখন টিভিতে আপনার ছবি দেখি, এটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি।’




প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সবকিছু খুলে বলতে ইলিয়াসের স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘...সুতরাং সেভাবে আপনি প্রস্তুতি নিন। আপনি আবেদন করেছেন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আপনি দেখা করে সঠিক তথ্যগুলো দেবেন, যাতে করে আপনার স্বামীকে খুঁজে বের করতে পারে।’ কারা ইলিয়াস আলীর বিরুদ্ধে ছিলেন সে তথ্যও প্রধানমন্ত্রীকে জানানোর জন্য তিনি তাহসিনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কারা আপনার স্বামীর বিরুদ্ধে ছিলেন, প্রতিপক্ষ ছিলেন...আপনাদেরই রাজনৈতিক দলের...। এটা দ্বিধাহীনভাবে জননেত্রী শেখ হাসিনাকে বললে আশা করি আপনার স্বামীর খুনিরা ধরা পড়বে।’
শ্রম প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সময় মিলনায়তনের ভেতরে প্রথম সারিতে বসে থাকা সরকারের মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে গুঞ্জন ওঠে। বিষয়টি নিয়ে তাঁদের কানাকানি করতে দেখা যায়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকারই ইলিয়াসকে গুম করেছে। এর প্রতিবাদে বিএনপি দুই দফায় ২২, ২৩ ও ২৪ এপ্রিল এবং ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
ইলিয়াসের স্ত্রী গতকাল সোমবার বনানীতে তাঁর বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। পরে প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার সন্ধ্যায় গণভবনে ইলিয়াসের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেন।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ রাত ৮:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×