somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌন নিপীড়ন প্রতিবাদী একজন ও কিছু ঘটন-ইউল্যাবে

১৫ ই মে, ২০১২ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৫/এ। অটোরিকশাচালকের সঙ্গে কথা বলছেন এক নারী। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের দিক থেকে বেরিয়ে আসা একদল ছেলে হঠাৎ ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করে হাসতে হাসতে চলে যায়। রাস্তায় বহু মানুষের ভিড়। পাশেই পুলিশের চেকপোস্ট। কিন্তু প্রতিবাদ করতে কেউ এগিয়ে এল না। সাহস করে যিনি এগিয়ে এলেন, তাঁকে অভিযুক্ত ছেলেরা হিড়হিড় করে ইউল্যাবের দিকে টেনে নিয়ে বেদম মার দিল। ঘটনার শিকার নারী তখনো চিৎকার করে কাঁদছেন।
আক্রান্ত ব্যক্তি প্রথম আলোর কাছে তাঁর নাম-পরিচয় প্রকাশ করেননি। তিনি বলেন, অভিযুক্ত ছেলেরা নিজেদের ইউল্যাবের ছাত্র বলে পরিচয় দিয়েছিলেন। ইউল্যাবের আশপাশের দোকানদার, ছাত্রদের গাড়িচালকদের সবাই সেই রাতে তাঁদের পক্ষ নেন এবং বলেন, তিনি বাড়াবাড়ি করছেন। রাস্তাঘাটে এমন ঘটনা ঘটতেই পারে। ওই রাতেই তিনি ব্লগে বিষয়টি নিয়ে লিখে অভিযুক্ত ছেলেদের শনাক্ত করার জন্য সবার সাহায্য চান। ১০ মে রাতে ঘটনাটি ঘটে।
ইউল্যাব কর্তৃপক্ষ গতকাল সোমবার প্রথম আলোকে এ বিষয়ে বলে, ওই রাতে একজন নারী ইভ টিজিংয়ের শিকার হয়েছেন। কিন্তু অভিযুক্ত ছেলেরা ইউল্যাবের ছাত্র কি না, সে বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। গতকাল ঘটনাস্থলের চায়ের দোকানদার মো. ইলিয়াস বলেন, ‘মেয়েছেলে বিষয়ে কিছু একটা হয়েছে, কিন্তু কী হয়েছে, আমি অত জানি না।’
ওই এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, ঘটনার দিন রাতে তিনি মসজিদ থেকে ফিরছিলেন। ইউল্যাবের সামনে জটলা দেখে দাঁড়ান এবং ওই ঘটনায় ইউল্যাবের ছাত্ররা একজন নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে তিনি শুনেছেন।
বিষয়টি নিয়ে সামহোয়ারইন ব্লগ এবং ফেসবুকে ব্যাপক লেখালেখি হচ্ছে। ফেসবুকে একজন শিক্ষক লিখেছেন, ৫ মে এইচএসসি পরীক্ষার খাতা নিতে তিনি ইউল্যাবের পেছনে প্রধান পরীক্ষকের বাসায় যান। ফেরার পথে কয়েকটি ছেলে তাঁকে আটকে ধরে এবং বলে, বস্তার ভেতর ফেনসিডিল আছে। তারাও নিজেদের ইউল্যাবের ছাত্র বলে পরিচয় দেয় এবং বলে, কেউ অবৈধ জিনিস নিয়ে গেলে তাকে ধরাটা ছাত্রদের নৈতিক দায়িত্ব। একপর্যায়ে একজন ছাত্র পকেট থেকে মোবাইল ফোন বের করে নেয়। পাশেই পুলিশের টহল গাড়ি ছিল। তিনি পুলিশকে ডাকতেই ছেলেরা পালিয়ে যায়।
ইউল্যাবের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বলেন, ১১ মে রাত ১২টা নাগাদ তাঁরা বিষয়টি জানতে পারেন। সেদিন থেকেই তাঁরা তদন্ত শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযুক্ত ছেলেদের কাউকে শনাক্ত করতে পারেননি। তাঁদের বিশ্ববিদ্যালয় হাইকোর্ট-নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা অনুসরণ করে। বিশ্ববিদ্যালয়ে এ-সংক্রান্ত একটি কমিটি আছে এবং একজন ছাত্র ও একজন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
http://www.prothom-alo.com/detail/news/257885
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×