somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ২২

২২ শে জুন, ২০১২ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(৪১)
ছেলেকে প্লে গ্রুপে ভর্তি না করিয়ে প্রথম বছরের পড়াশুনাটা বাসাতেই করাবো ঠিক করলাম। এখন বাবা-মায়ের যুদ্ধ চলছে ছেলের পড়ালেখা নিয়ে। সপ্তাহে ৫ দিন সলিড পড়াশুনা। ১ দিন রঙীন কাগজ কাটাকাটি। আর শুক্রবার ছুটি। প্রতিদিন ১ ঘন্টা করে টম-জেরী-এনিমেশন কম্পিউটারে। তবে সমস্যা একটাই... ছেলের সাথে যথাক্রমে ২২ মাস ও ৭ মাসের দুই মেয়েও সমান তালে পড়ালেখা করতে চায়। একেবারে ছোটটা পারলে ভাইয়ার বই-খাতার উপরে উঠে কলম-পেন্সিল নিয়ে টানাটানি শুরু করে দেয়। তাই একজনকে পড়াতে প্রায় সবকিছুই ৩ সেট করে কিনতে হয় বাকীদের সামাল দিতে।

ছেলের A, B, C, D... পর্যন্ত Z বড়হাতের লেখা (ক্যাপিটাল লেটার) মুখস্ত ও লিখা আয়ত্তে এসে গেছে। এবার তার নাম লেখা শিখালাম। কয়েকবার ইংরেজীতে নিজের নাম লিখার পরে সে হটাৎ বলে উঠল.... আব্বু, আমার নামে A, B, C, D উল্টাপাল্টা কেন! ঠিক করে লিখি?

:|

শুনে আমার পথমেই মনে পড়ল আমাদের সাবেক যোগাযোগ মন্ত্রীকে নিয়ে বহুল প্রচলিত একটা কৌতুকের কথা। বিতর্কিত যোগাযোগ মন্ত্রীকে বাধ্য হয়ে বাধ্য হয়ে বদলী কলা হলো আইসিটি মন্ত্রনালয়ে। প্রথম দিন তিনি নতুন অফিসে ঢুকলেন। যেহেতু, আইসিটি মন্ত্রনালয়.... স্বাভাবিক ভাবেই মন্ত্রীর টেবিলে সুন্দরভাবে সাজানো একটি কম্পিউটার। মন্ত্রী টেবিলে বসে হঠাৎ করেই ক্ষেপে গেলেন। সচিবকে বললেন তক্ষুনি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে আসতে। স্ক্রু ড্রাইভার নিয়ে দরজা বন্ধ করে তুমুল খুটুর-খাটুর শব্দ শুরু করলেন। ঘন্টাখানেক পরে সব থেমে গেলে সচিব ভয়ে ভয়ে রুমে উঁকি দিলেন। মন্ত্রীমশায় একমুখ হাসি গর্বিত ভঙ্গীতে বললেন, কী-বোর্ডের অক্ষরগুলো উল্টাপাল্টা ছিলো ...ঠিকঠাক করে দিলাম...

দেখা যাচ্ছে, ছেলের ভবিষ্যতে আইসিটি মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে।:)

(৪২)
ছেলের মা ছেলেকে নদীর নাম শিখাচ্ছে.....
ছেলের মাঃ পদ্মা
ছেলেঃ পদ্মা
মাঃ পদ্মা
ছেলেঃ পদ্মা
মাঃ মেঘনা
ছেলেঃ মেঘনা
মাঃ যমুনা
ছেলেঃ যমুনা
মাঃ সুরমা
ছেলেঃ 'সুরমা'.... আম্মু, এইটা কি বড় ফুপী'র নদী?
মাঃ না, নদী তো কারো না। সব নদী আল্লাহর।
ছেলেঃ তাহলে এটার নাম ফুপী'র মতো কেন?
মাঃ এই নদীল নাম অনেক অনেক আগে হয়েছে।
ছেলেঃ আম্মু, 'মুক্তা' নদী কোথায়?
মাঃ মুক্তা নদী তো নেই....
ছেলেঃ নেই কেন? বড় ফুপী'র নদী আছে, ছোট ফুপী'র নেই কেন?

.......(ছেলের মা বাকহারা :| )

(৪৩)
ছেলেঃ আম্মু, নতুন ফ্রীজ কিনছে কেন?
ছেলের মাঃ ফ্রীজে তোমার জন্যে আব্বু আম রাখবে।
ছেলেঃ আগে পুরান ফ্রীজ কিনছে কেন আব্বু?
মাঃ পুরান কিনে নি। অনেক আগে কিনেছে। এখন পুরান হয়ে গেছে।
ছেলেঃ তাহলে এখন কিনেছে কেন আবার? লাপটপের মাল্টিপ্লাগ ফ্রীজে লাগিয়েছে। আমি এখন ল্যাপটপে টমেনজেরী কিভাবে দেখবো?

(যে যার স্বার্থ নিয়া ব্যস্ত /:) )
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১২ রাত ২:০৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×