somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর ২৪

১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার সবাই ছুটিতে। দীর্ঘ ১৫ মাস পরে বেড়াতে গেল নানাবাড়ীতে মামার সাথে। এসেছিল দুই ভাইবোন। এবার গেল তিন ভাইবোন। অনেক দিন পরে দীর্ঘ গাড়ী ভ্রমনে তিনজনেই একাধিকবার বমি করেছে। এখন নানাবাড়ীতে গিয়ে তারা মজা করেই সময় পার করছে।

(৪৬)
বড় ছেলে জাওয়াদ এর বয়স ৫ পূর্ন হয়েছে। নতুন পড়ালেখা শিখেছে। যে শব্দ শুনে তাই বাংলায় বানান করার চেষ্টা করে। নানার সাথে গল্প করার এক ফাকে জিজ্ঞেস করলো-

জাওয়াদঃ নানা, আপনার নাম কি?
নানাঃ আমার নাম শুনে কি করবেন?
জাওয়াদঃ আমি বানান করবো।
নানাঃ আচ্ছা......
জাওয়াদঃ নানা, আপনার বয়স কি ১০০ বছর?
নানাঃ না, না, আশি বছরঃ
জাওয়াদঃ নয় এ শুন্য আশি?
নানাঃ না, আট এ শুন্য।
জাওয়াদঃ ও ... আমি এক, দুই সব পড়তে পারি। একশ পড়তে পারি।
নানাঃ আচ্ছা, আমাকে শুনাও।
.........

(একটু পরে রঙ্গমঞ্চে নানীর প্রবেশ)
....
নানীঃ আমাকেও শুনাও তো তুমি কি শিখেছো।
জাওয়াদঃ আমি তো নানাকে শুনিয়েছি। আপনি নানার কাছ থেকে শুনে নেন।

এই বলে সে নিশ্চিত মনে খেলতে চলে গেল। /:)

(৪৭)
সেজ মামার সাথে গল্প করছে সে।
জাওয়াদঃ মামা, আমরা যখন গাড়ীতে করে আসছি, আমরা সবাই বমি করেছি। তুমি কেন বমি করো নাই?
মামাঃ তোমার মাথা তো নরম। আর আমার মাথা অনেক শক্ত। তাই আমার বমি হয় নাই।
জাওয়াদঃ আচ্ছা, আবার যখন আমরা গাড়ীতে যাবো তখন তোমার মাথা আমারে দিয়া আমার মাথা তোমারে দিয়া দিব। তখন তুমি বুঝবে মজা!


(৪৮)
মামীরা সাথে গল্প....
জাওয়াদঃ মামী, আমি কালকে অনেক কিছু স্বপ্নে দেখেছি।
মামীঃ কি দেখেছো?
জাওয়াদঃ দেখেছি ইসমাম, মারিয়া, যোয়াইরিয়া, ইফফাত আপু আমরা সবাই খেলা করতেছিলাম। তখন অনেক বড় একটা বিড়াল এসেছিলো। আমি একটুও ভয় পাই নাই।
জাওয়াদের আম্মুঃ আর কি দেখেছো?
জাওয়াদঃ আম্মু, তুমি জিজ্ঞেস করছো কেন? তুমিও তো সেখানে ছিলে!

(৪৯)
একটু আগে ফোন দিয়েছি। কথা বলছি সদ্য দুই পেরুনো মারিয়ার সাথে।
আমিঃ আম্মু কি করো?
মারিয়াঃ বিস্কুট খাই।
আমিঃ তুমি কেমন আছো?
......কথা নাই.....
আমিঃ তোমার আম্মু কি করে?
......কথা নাই.....
আমিঃ তোমার ছোট্ট আপু মোহসেনা কি করে?
......কথা নাই.....
আমিঃ তোমার ভাইয়া কোথায়?
......কথা নাই.....
আমিঃ তোমার নানাভাই কেমন আছে?
মারিয়াঃ এত্ত কথা বলো কেন! আমি বিস্কুট খাই না !!

:((:((:((



সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×