(গণিতবিদরা প্রমান করেছেন, একটা কোণ-কে শুধুমাত্র স্কেল আর কম্পাস দিয়ে সমান তিনখণ্ড করা সম্ভব না)
পৃথিবীর কত কোণে আমি কতবার গিয়েছি
কত ভিন্নরকম। কত অন্ধকার। কত প্রতিকূল।
আর, সব কোণ আমি কত স্মার্টলি ফেস করেছি।
আজ এই একটা সামান্য কাগজের উপর
একটা অতি সাধারণ কোণ-এর কাছে আমি পরাস্ত হয়ে গেলাম।
গণিতবিদদের সমস্ত প্রমাণে চরম অবিশ্বাস রেখে
একটা কোণ-কে সমান তিনখণ্ড করতে গিয়ে
আমি বারবার ব্যথিত হয়ে পড়লাম।
আর সেই থেকে সানিয়া
একটু অপ্রাসঙ্গিকভাবেই
(যেমন হয় সব ব্যর্থতার পর)
তোমার কথা খুব মনে পড়তে লাগলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


