ছিঁড়লো নাটাই, কোথায় হারাই!
২২ শে মে, ২০১৮ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেঁড়া নাটাই~~~~~~~আজকাল-
বড্ড লুকোতে ইচ্ছে করে
কিন্তু কোথায় লুকাবো?
আলমারির পিছনে!
নাকি খাটের তলায়!
স্টোররুমের ঘুপচিতে!
অথবা মায়ের কোলে!
উহু!!! সবাই দেখে ফেলবে যে।
তাহলে কি কোন,
পুরানো বাড়ির চিলেকোঠায়!
নাহ!!! খুঁজে খুঁজে,
ঠিকই বের করবে।
তাহলে!!তাহলে কোথায়?
উত্তরে তাকাই,
তাকাই দক্ষিনেও;
পূর্ব আর পশ্চিমেও।
ধূর বোকা!!!
লুকানো আবার যায় নাকি?
মৈণাট তটে যাও,
নিজের মনে ঘুরে বেড়াও।
কিন্তু কতদিন!
কতদিন ঘুরবে?
অথবা গভীর অরন্যে!
লুকোচুরি খেলতে খেলতে বুনো হও।
আচ্ছা! বুনো থাকতে পারবেতো?
ঝর্নার স্নিগ্ধ শীতলয়ায় মিশে যাও,
ধুয়ে ফেলো সমস্ত গ্লানি।
কিন্তু কদিনের জন্য?
অথবা পাহাড়ের পাদদেশ ঘুরে
ঢুকে যাও গভীর অন্ধকারে।
একাকী অন্ধকারে পারবেতো থাকতে?
আলোয় কি বের হবেনা?
তখন-
কেউ না কেউ দেখে ফেলবেই
তাহলে লুকানোর ফায়দা কি?
আসলে-
মানুষ যতই লুকোতে চাক না কেন,
মানুষ লুকাতে পারেনা।
শুধু পারে হারিয়ে যেতে,
আর হারানোর জন্য চাই
উদ্দাম শৃঙ্খলমুক্ত সাহস...
২২.০৫.১৮ ইং
ভোর- ৫.৩০
ছবি- সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
৩. নিষিদ্ধ স্বর্গ
পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন