হাবু মিয়ার বিড়ম্বনা
২৬ শে মে, ২০১৮ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাবু মিয়ার বিড়ম্বনা
~~~~~~~~~~~~
হেসে হেসে কেশে কেশে
যায় হাবু মিয়া,
ফিতা ঝুলে পায়জামাটার
পাঞ্জাবীটা ঘিয়া।
ক্ষানিক পরে হেসে হেসে
ডিগবাজি সে খায়,
হঠাত করে পরচুলাটা
পড়ল এসে পায়।
লজ্জা পেয়ে হাবু মিয়া
চায় পিটিপিটি,
শ্বশুরবাড়ি কাছে দেখে
হাসে মিটিমিটি।
পরচুলাটা উল্টো করে
মাথার উপর চাপায়,
কলার খোসায় আছাড় খেয়ে
পড়ল এসে ডোবায়।
আছাড় খেয়ে হাবু মিয়ার
অশ্রু বয়ে যায়,
দুষ্ট ছেলের দলটা তখন
গলা ছেড়ে গায়।
শ্বশুর মশাই জামাই দেখে
অবাক হয়ে চান,
এমন জামাই দেখে তিনি
গরম করেন কান।
বিড়ম্বনায় হাবু মিয়া
ফিরে চলে বাড়ি,
অভিমানে মুখটি তার
হয়ে ওঠে ভারি।
অবশেষে অনেক কিছুই
হলো হাবু মিয়ার,
আজকে নাহয় থাকুক সেসব
করছিনা আর শেয়ার...ছবি: সংগৃহীত
বি:দ্র: ১৯৯৮ সালের ৭ই জানুয়ারি ছড়াটি লিখেছিলাম। আজ প্রায় ২০ বছর পর তা প্রথমবারের মতো প্রকাশিত হলো তাও সামুতে। ধন্যবাদ সামু।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখকের নোট:এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন