somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তার ছাড়াই চার্জ হবে ল্যাপটপ!

২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন দিন আসবে তখন হয়তো তার দিয়ে কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক সামগ্রী চার্জ দিয়ে চালাতে হবে না। মনে হয় এমন শুভ দিন শুরু হতে আর তেমন বেশি বাকি নেই। কেননা তার ছাড়া বাল্ব জ্বালানোর প্রযুক্তি বের হয়ে গেছে, একই ধরনের চার্জার দিয়ে চার্জ হবে সব ধরনের মোবাইল। এছাড়া প্রযুক্তি ক্রমবিকাশ বা উন্নয়নের ফলে এ ধরনের কত সুবিধার খবরই না পাওয়া যাচ্ছে নানা মাধ্যমে।
এক সময় কম্পিউটারতো দূরের কথা রেডিও-টেলিভিশনের চিন্তাও মানুষ করেনি। এখন কম্পিউটার তো দূরের কথা, ল্যাপটপ, সুপার কম্পিউটার ইত্যাদিরও আবির্ভাব ঘটেছে। এসবের প্রযুক্তি বা সুবিধাগত দিকও ক্রমে বেড়ে যাচ্ছে। ফলে এসবের ব্যবহারও বাড়ছে। নানা ধরনের সুযোগ-সুবিধা বাড়ছে বলেই এসব ব্যবহারের মাত্রা বাড়ছে। সম্প্রতি এ সংক্রান্ত আরো একটি খুশির খবর আছে। তা হচ্ছে তার ছাড়াই ভালভাবে চার্জ করা যাবে ল্যাপটপ। জানা গেছে, একটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এমন প্রযুক্তি উদ্ভাবন করেছে। তাদের এ প্রযুক্তি সকলের কাছে প্রশংসতি হয়েছে। প্রতিষ্ঠানটির নাম ডেল। তারা এমন এক ধরনের কম্পিউটার তৈরি করেছে যার ব্যাটারি চার্জ হবে তার ছাড়া। ডেল তার নতুন ল্যাপটপে এমনি এক ধরনের ব্যাটারি লাগিয়েছে ল্যাটিচিউড জেড নামে। এটি চার্জ করতে কোনো ধরনের তারের প্রয়োজন হবে না। জানা গেছে, তাদের (ডেল) তৈরি অন্যান্য কম্পিউটারেও ক্রমান্বয়ে একই ধরনের ব্যাটারি সংযোজন করা হবে। এই বিশেষ ধরনের ল্যাপটপকে চার্জ দেয়ার জন্য একটি বিশেষ ধরনের স্ট্যান্ডের উপর রাখতে হয়, জানিয়েছেন ডেলের বাণিজ্য বিভাগের ভাই প্রেসিডেন্ট স্টিভ বেল্ট। এতে ল্যাপটপের মধ্যে চার্জ হবে স্ট্যান্ডের তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে। তবে এ পদ্ধতিতে চার্জ দিতে তারের মাধ্যমে চার্জ দেয়ার সমান সময় লাগবে। অনেকে অবশ্য স্ট্যান্ডের বিষয়টিকে ঝামেলা মনে করে। তবে অদূর ভবিষ্যতে এরও হয়তো বিকল্প সহজ পদ্ধতি বের হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের ল্যাপটপের নিচে রয়েছে এমন এক ধরনের কয়েল। স্ট্যান্ডেও রয়েছে ওই বিশেষ ধরনের মত কয়েল। স্ট্যান্ডটি ক্রয় করতে হয় পৃথকভাবে। এর জন্য অবশ্য পৃথকভাবে অর্থ ব্যয় হয় কিনা সেই সম্বন্ধে তেমন কিছু বলা হয়নি। এটি যদি সাশ্রয়ী ও ব্যবহারে সহজ হয় তবেই ভাল বাজার পাবে বলে অনেকে মনে করেন।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×