আমি আবদ্ধ থাকতে চেয়েছিলাম
আটকে থাকতে চেয়েছিলাম,
আঁকড়ে থাকতে চেয়েছিলাম
জোঁকের মত কামড়ে থাকতে চেয়েছিলাম।
কারো জেদের কাছে হারতে চেয়েছিলাম
কারো ছেলেমানুষির পুতুল হতে চেয়েছিলাম
কারো জন্য নিজের ইচ্ছেকে জলাঞ্জলি দিতে চেয়েছিলাম।
কারো জন্য যুদ্ধ করতে চেয়েছিলাম,
তার জন্য দুনিয়ার সাথে বাজি ধরে
জিততে চেয়েছিলাম।
কিছু আবল তাবল,মূল্যহীন কথার ফুলঝুড়ি
ফোটাতে চেয়েছিলাম,
উলোটপালোট কিছু স্বপ্ন দেখতে চেয়েছিলাম।
কোন রাজপ্রাসাদ নয় শুধু তাকে নিয়ে ভালবাসায় পূর্ণ
বাবুই পাখির মত ছোট্ট একটা বাসা
বানাতে চেয়েছিলাম।
শুধু তাকেই চেয়েছিলাম,তার কাছে কিঞ্চিতসময় চেয়েছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


