আজ অনেক দিন পর কিছুক্ষণ আগে টিপ পড়লাম।কতদিন?প্রায় নয় মাস পর।
টিপ আমি কখনোই পরতাম না, ভাল লাগতো না।
সে মাঝে মাঝে কপালের মাঝে আঙ্গুল ঘুরিয়ে জিজ্ঞেস করতো, "তুমি টিপ পরো না কেন?তোমাকে বড় টিপ ভাল লাগবে।"
হেসে বলেছিলাম, "কেন যেন আমার টিপ ভাললাগেনা।"
এরপর একদিন ভোর রাতে মুঠোফোনে ছোট্ট করে পত্র দিয়ে বললো, ‘তুমি টিপ পরো না কেন?আমার টিপ ভাল লাগে।’
সে কখনোই আমাকে নিয়ে তার ভাল লাগা খারাপ লাগা কিছুই প্রকাশ করতো না,জানিনা তাও কিভাবে যেন অনেক কিছু বুঝে যেতাম
তার এই চিঠি পেয়ে বুঝলাম,সে চায় আমি টিপ পরি।তার চাওয়াকে আর ভাল লাগাকে আমি আমার ভাল লাগায় পরিণত করলাম।
এবং একদিন কিপ্টে আমি ১০ টাকা খরচ করে কিনে ফেললাম নিজের অপছন্দের ১পাতা টিপ। বড়,কালো টিপ।
প্রথম দিন দেখে খুশি হয়ে ছিল।মুখ ফুটে কিছু বলেনি,কিন্তু তার কথায় , চোখের চাহনিতে আমি বুঝেছিলাম।
এরপর একদিন টিপ পরতে ভুলে গিয়েছিলাম আর সেদিনই তার সাথে দেখা হল।
জিজ্ঞেস করলো,‘তোমার টিপ কোথায়?’
বুঝলাম,ভালই সে আমার টিপ এ অভ্যস্ত হয়ে গিয়েছে
তারপর থেকে টিপ পরতে পরতে আমিও কখন যেন টিপ কে ভাল বেসে ফেললাম।সব কিছুর সাথে আমার টিপ থাকছেই।টিপ পরে খাই,টিপ পরে ঘুমাই,এমন কি টিপ পরে গোসলও করি।
টিপ এর এই ছড়াছড়ি দেখে অনেকে অবাক হয়েছে,অনেকেঅনেক প্রস্ন তুলেছে।
আমার ফ্যামিলি জানে আমি টিপ পরার মত মেয়েনা।তাদের মনেও প্রশ্নের উদয় হয়ে ছিল,কেন এই টিপ???
বন্ধু-বান্ধবরা প্রশ্ন তোলেনি বটে তবে,ভাল দেখায়,টিপ এ আমাকে ভাল লাগছে এমন অনেক প্রশংসা শুনেছি।
এমন হয়ে গিয়ে ছিল যে,মাঝে মধ্যে ভুলে টিপ না পরে গেলে তারা জিজ্ঞেস করতো,"কিরে তোর টিপ কোথায়?"
আম্মুও পছন্দ করেছিলো আমার টিপ পরাটা। কারণ আম্মুরও নাকি আগে টিপের সখ ছিল খুব
পরে পরে টিপ শেষ হলে আম্মুই কিনে আনতো,আমি কিনতে হত না
সেই টিপ কাল পর্যন্তও আমার ভাললাগতো না। প্রায় নয় মাস হল টিপ পরিনা । ফিরে তাকাতেও ইচ্ছে করে নি টেবিল এর উপর পড়ে থাকা নতুন টিপের পাতাটার উপর।
একটুও মায়া লাগেনি অবহেলায় আয়নার উপর লাগিয়ে রাখা টিপটার জন্য।
শুধু ভাবি,কষ্ট কি অদ্ভুত একটা জিনিস যা মানুষকে কতটা বদলে দেয়,কতটা কঠিন করে তোলে।
তার দেয়া কষ্ট এতটাই কঠিন করেছিল আমাকে সামান্য টিপটাও আমার ভাল লাগতো না।
এতদিন আর আমি টিপ পরিনি।সেও কিছু বলেনি ।
টিপ পরতে ইচ্ছে করতো না সত্যি , কিন্তু অপেক্ষায় ছিলাম , আর একটিবার সে বলে কিনা, “তোমার টিপ কোথায়?” হয়তো তার ধারণা,আমার যখন টিপ ভাললাগেনা তখন সেও আর আমাকে জোর করবেনা।
সে আবার খুব ভদ্র , কখনো আমাকে কোন কিছুর জন্যে জোর করে না
কিন্তু বোকাটা তো জানেনা,সে যদি একটি একবার বলে হয়তো তখন থেকেই আমি.........
আমিও কম নাছড়বান্দা না , তার বলার জন্য এতদিন পরিনি ।
এতমাস পর সে বলেছে,"অনেক দিন তুমি টিপ পরনা,তাইনা? আমার না টিপ ভাল লাগে। কিন্তু তুমি অনেক দিন টিপ পরনা, তাই না???"
আমি শুধুই নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম , "হুমম"
কিন্তু সেতো আর জানেনা আমি সাম্নের দিনটি থেকেই টিপ পরতে শুরু করবো........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


