খুব অদ্ভুত ভাবে পরিচয় হয়েছিল আমাদের,আর খুব অদ্ভুত ভাবেই গভিরতা না বুঝে খুব গভিরে চলে যাই।
এক বিকেলে কাজিনের সাথে ক্যারাম খেলছিলাম,মনে একটু ভয় ভয় ভাব,পরদিনই ssc এর রেজাল্ট দিবে।
হঠাৎ ই একটা sms আসলো, "কে তুমি? লাল পরী? নীল পরী? না হুর পরী?" sms টা পড়ে আমি হাসলাম।
রিপ্লে করলাম, "আমি কোন পরী না... সিম্পল একটা মানুষ।"
আমি আবার খেলছি,খেলছি একটু পর আবার sms, "সবাই এমন বলে,নিজেকে লুকাতে চায়।সে অন্যরকম তা বুঝাতে চায়।"
আমার গেল রাগ হয়ে , আমি আবার কি যেন রিপ্লে দিলাম।দেন আবার সে... এভাবে কিছুক্ষণ চলার পর আমি জিজ্ঞেস করলাম,"আপনি আমার নাম্বার পেলেন কোথায়?"
জানালো,পেপার থেকে (তখন আমি পেপারে ছোট ছোট কিছু লেখা সেন্ড করতাম sms এর মাধ্যমে।সেই পেপার থেকেই নাম্বার পেয়ে সে আমাকে হুর পরীর sms করেছিল
তারপর জিজ্ঞেস করলাম sms এ ই,"কি নাম আপনার?কোথায় থাকেন?" রিপ্লে পেলাম,"আমি ভূত,আজিমপুর থাকি।" রিপ্লেটা পেয়ে একটু হকচকিয়ে গেলাম(আমি ভূত ভয় পাই,তার উপর আবার সে থাকে আজিমপুর
২/৩দিনের মধ্যে আমরা ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম।প্রথম উইকে আমরা শুধুই sms এ ই কনট্যাক্ট করেছিলাম।তারপর আমার এক মন খারাপ রাতে তার সাথে প্রথম কথা,আমার মন ভাল করার প্রয়াসে।
সে জানতো না, জানেনা
শোয়া থেকে বসে পড়তাম তখন যখন দেখতাম এমন ঘুম ঘুম লাগছে।
কারন তার লেখা গল্প গুলো,লেখা গুলো আমার খুব ভাল লাগতো,লোভ ছিল শোনার। তার গল্প শুনে,লেখার কথা শুনে তখন আমিও ইন্সপায়ার হয়েছিলাম লিখতে।
আমার সেই মন খারাপ রাতে তার সাথে প্রথম কথা বলা,প্রথম তার গল্প শোনা। এতটাই অবাক হয়েছিলাম তার গল্পটা শুনে যে মন খারাপ টারাপ সব উধাও। কারন,সে যে গল্পটা আমাকে বলেছিল তা অনেকখানিই তখন আমার লাইফের সাথে মিলে গিয়েছিল।
সে গল্প চিন্তা করতো,কিন্তু নানা ঝামেলায় কোন গল্প লিখে শেষ করতে পারতোনা।
আমি তাকে অনুরোধ করেছিলাম,যেন এই লেখাটা শেষ করে।কিন্তু.........
তারপর আরও এমন কত রাত,কত দিন।দুজনের খারাপ লাগা,ভাল লাগা সব শেয়ার হচ্ছিল।
শুধু কে কোথায় থাকি,কি ধরম,কি পরিচয় এসব ই শেয়ার হচ্ছিল না।তারপর এক বৃষ্টির রাতে......
বাকিটা বাকি ই থাক
আজ থেকে ঠিক পাঁচ বছর আগে,এই দিনে ভূত নামক মানুষটার সাথে পরিচয় হয় আমার।
আশা করি সব সময় যেন সে ভাল থাকে,রাজার মত থাকে,ভূত হয়েই যেন ভাল থাকে সে......
(লেখাটা প্রথম লিখেছিলাম ২৫জুন,২০১৩ তে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


