খুব অদ্ভুত একটা অভ্যাস ছিল তখন আমার। রাতের বৃষ্টিতে ভেজা এবং যতক্ষণ বৃষ্টি হত না ঘুমিয়ে জেগে জেগে বৃষ্টি দেখা।
সেই এক বৃষ্টির রাতে ভূত ভর করলো আমার ভূতের (আমার সেই মোবাইলে পরিচিতো ভূত বন্ধুটির) ঘাড়ে , মেঘলা ছিল , কাল আকাশেও সাদা সাদা তুলোর মত মেঘ ভাসছিল,আকাশও ডাক ছিল কিছুটা । বুঝতে পেরেছিলাম বৃষ্টি হবে রাতে যে কোনো সময়।
ভূতের সাথে কথা বলছিলাম তখন,তাকে জিজ্ঞেস করলাম সে ঘুমাবে কখন? ভূত জানালো , দেরি হবে তার , একটা লেখা লিখবে সে । আমি বললাম , আচ্ছা, তাহলে লেখ তুমি। ভূত আমকে জিজ্ঞেস করলো, "তুমি কি করবে? " হেসে উত্তর দিলাম, " আমি অপেক্ষা করবো বৃষ্টি আসবে ভিজবো,বৃষ্টি দেখব
ভূত বললো , " বৃষ্টি হবেনা,তুমি ঘুমিয়ে যাও,শরির খারাপ করবে রাত জাগলে। "
কিন্তু অনেক দিন রাত জেগে বৃষ্টিতে ভিজে ভিজে ভালই অভিজ্ঞতা ছিল তখন আমার। আমি জানতাম রাতে বৃষ্টি হবেই। কিন্তু আমার ভূতের জোরাজুরিতে আমি রাজি হলাম ঘুমাতে কিন্তু শর্ত ছিল,রাতে বৃষ্টি হলে সে আমাকে ঘুম থেকে তুলবে।
সে বলে ছিল, “আচ্ছা তুমি ঘুমাও , বৃষ্টি হলে আমি তোমাকে কল করবো। ”
আমি মেঘলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম দারূণ সেই ঘুম ভাঙল আমার পরদিন সকালে। আর রাতের বৃষ্টির কথা মনে পড়তেই আমি বালশের নিচ থেকে তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিলাম।
নাহ , ভূত আমাকে রাতে কল দেয়নি কিন্তু তিনটা এস এম এস করেছে।
প্রথমটা এমন ছিল যে , সে এখন বৃষ্টিতে হাত ভেজাচ্ছে।
দিতীয়টি , তার খুব ইচ্ছে , কারো হাত ধরে বৃষ্টিতে ভেজার , কিন্তু তার কেউ নেই , সে একা।
এবং শেষেরটি, “বৃষ্টি হচ্ছে,কিন্তু আমি তোমাকে তুলিনি , তাই সরি। আমি তোমার এই ঘুমটা ভাঙ্গাতে চাইনি । ”
খুব রাগ হল যে সে একা ভিজলো আমাকে তুললো না । আবার মায়া হল , ভাল লাগল। রিপ্লে করলাম রাগ নিয়ে , সে নিজে ভিজল কিন্তু আমাকে ভিজতে দেয়নি। এও লিখলাম যে , সে একা না । তারপর.................
তারপর বিকেলে আরও কিছু মান অভিমান আর মন খারাপ করা কথা হল এস এম এস এ... আমি মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সে আমাকে ৮বার কল করেছিল ২/৩ টা এস এম এস ও।অস্থির হয়ে গিয়েছিল বেচারা ভূত আমার সাড়া না পেয়ে
সন্ধ্যার পর সে আমাকে জানাল , আমার মন খারাপ হলে নাকি তার মন খারাপ হয় , তার মন খারাপ হলে সে তা কাউকে বলতে পারেনা , তার কোন কাজ হয়না । সে আমার অস্তিত্ব টের পায় , সে আমাকে ভালবাসে...
কি অদ্ভুত ! এটা জানতে পেরে আমার যে কি কান্না পেয়েছিল তখন। পাঁচ বছর আগে সেই দিনে আমি সেই একা ভূতটাকে আমার সঙ্গি করে নিয়েছিলাম।
অদ্ভুত সেই ভূতটা যেন কখনো নিজেকে একা না ভাবে। আমার ভূতটা যেন কখনো একা না হয় , সে না থাকলেও আমি সব সময় তার সাথেই থাকবো। তার সব গুলো ইচ্ছে যেন সত্যি হয়।
অনেক অনেক অনেক ভালবাসিরে ভূত.........
হয়ত তোমার মত করে ভূত্নি হতে পারিনি তবে পাগলের মত ভালবাসি............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


