-অরিত্রি রে, ভুলে যাওয়া যায় না?
- খুব বেশি ক্ষতি করছি তোমার?
-......................
-আচ্ছা আমি তোমায় ভুলে গেলে কি হবে?
-উমম,,, তুমি আমাকে ভুলে গেলে আমার মাথাটা হালকা হবে...
-তারপরে?
-হুম?তারপর কি, মাথা হালকা হলে ভাল ঘুম হবে,নাকি?
-তারপরে বলো....
-সেটাই তো বললাম যে,মাথা হালকা হলে ভাল ঘুম হবে।
-হুম,ঘুমের পরে?
-ঘুমের পরে ভাল স্বপ্ন হবে।
-তারপরে?
-এইতো,ভাল স্বপ্ন শেষে ভাল একটা সকাল হবে, ভাল সকালের পর ভাল একটা দিন হবে।
-হুম,তারপর?
-তারপর আর কি!তারপর ভাল একটা মরণ হবে!
- শুধু আমার জন্য এসব কিছু আটকে আছে?
- তোমার জন্য সবকিছু আটকে আছে আমি তো সেটা বলিনি।
-এসব কিছুর প্রথমে তো এটাই ছিল যে,আমি ভুলে গেলে কি হবে???
-ভুলে যাও না গেলে পচতাও,আমি কি করবো আর?
-ভুলে গেলে পচতাবো না?
-কি জানি.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




