somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন দেশ!!!

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুই লিখার বা মনের অবস্থা ব্যক্ত করার ইচ্ছে ছিল না দুদিন ধরে টিএসসি তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কারণ আমরা শুধু ফেবুতে বা আরো অন্যসব সামাজিক সাইটে, ব্লগে লিখেই যাবো, রাত হলেই টকশো গুলোতে এসব নিয়ে আরো বিস্তর আলোচনা হবে কিন্তু এসবে কি পরিস্থিতি বদলাবে?

লিটন নন্দির ভিডিওটি থেকে ঘটনার বিবরণ শুনে আমার বিশ্বাস হয়নি যে এসব সত্য।মনে হল, কোন সিনেমা বা নাটকের গল্প এটি।কিন্তু বিশ্বাস না হলেও এটিই সত্য যে এই ঘটনাটি ঘটেছে আমাদের দেশে, আমাদেরি সুনাম ধন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, এবং বাংলা নববর্ষের দিন।লজ্জা!

কেন যেন বিগত সময়গুলোতে এই এলাকাকে আমার নিরাপদ মনে হত। মনে হত, ঢাকার অন্য সব জায়গায় যাই ই হোক এখানের চিত্র ভিন্ন কারণ এটি বিশ্ববিদ্যালয় এলাকায়। কিন্তু অভিজিৎ খুনের পর আমার আস্থার জায়গা কিছুটা নড়ে গিয়েছিল, আর এখন কোন আস্থাই আর নেই।

এতগুলো দিন শুধু 'মেয়েদের' পোশাককে দায়ী করা হয়েছিল, কিন্তু সেদিন তো সবাই জাতীয় পোশাক শাড়ীসহ সেলোয়ার কামিজ পরেছিল। আর পরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখলাম যে সকল মেয়েরা এই নির্যাতনের শিকার হয়েছেন তারা সকলেই শালীন পোশাকে ছিলেন।
দুপুর থেকে বিকেল কোন মেয়েকে তো সেদিন উলোটপালট বা কারো চোখে মনে দোলা জাগানোর মত পোশাক পরিহিত দেখিনি আমি নিজে। তাহলে কেন এমন ঘটনার সম্মুখীন হতে হল ঐ কজন মেয়েকে, এমন কি এক বাচ্চার মাকেও, ভাইয়ের সামনে বোনকে!

আমরা অনেকেই ভাবি, পুলিশ আছে যেখানে সেখানে সমস্যা নাই। ভাবনাটি ভুল। আমি এমন অনেক দেখেছি যে, একটা ঘটনা ঘটছে কিন্তু একটু দূরেই পুলিশ নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন,
ছিনাতাই হচ্ছে পুলিশের সামনে পুলিশ তাতে পাত্তা না দিয়েই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বর্তমানে পুলিশদের কাজ এখন করে সাধারণ মানুষ। আর তারা দাঁড়িয়ে থেকে মজা নেয়।
যেমন লিটন নন্দি পুলিশকে বলেও কোন সাহায্য পাননি। বরং পুলিশদের কাজ তিনি করেছেন।

পহেলা বৈশাখের দিন আমি আর আপু যখন উদ্যানের ভেতর দিয়ে 'সেন্ট্রাল কন্ট্রোল বুথের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম কিছু পুলিশ ফ্যানের হাওয়া খাচ্ছে গল্প করছে, আর কেউ বাইরে দাঁড়িয়ে ফোনালাপ করছে।
আপু হেসে বলছিল," কি সুখ তাদের, তারা ডিউটি করছে।"

এই যদি হয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা সেখানে এমন অপ্রীতিকর ঘটনাই ঘটবে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রক্ষণশীল না করে এমন ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থা নিন। যারা এমন পাশবিক আচরণ করেছে তাদের শাস্তি দিন, বিচার হোক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×