আমার খুব জানতে ইচ্ছে করে,
এখনকার এই শুক্রুবারগুলো
কেমন করে কাটাও তুমি?
এখনো কি দুপুর পর্যন্ত ঘুমিয়ে,
নাস্তা না করে মধ্যদুপুর পর্যন্ত
ফেসবুকিং করো? তারপর
মধ্যদুপুর কিংবা বিকেলে
আগের রাতে ভিজিয়ে রাখা
জামাকাপড় ধুয়ে গোসল সেরে
খাবার নিয়ে বসো।
তখন তুমি কি করো?
চলতে থাকা টিভিটার দিকে ঘুরে বসে খাও?
নাকি তখনো ঐ ফেসবুকিং?
এখনকার শুক্রুবারগুলোতে
কারো সঙ্গে দেখা করো?
তাকে নিয়ে শিতাতপ নিয়ন্ত্রিত কোন
রেস্টুরেন্টে বসো? নাকি অন্য কোথাও ঘুরতে যাও?
যেখানে ভিড় কম, গরম কম।
নাকি তুমি তোমার মতই বাসায়
ঘুমিয়ে থেকে আরাম করো আর
সেই ই আসে তোমার বাসায়,
তোমার মনোরঞ্জন করতে?
তারপর কি দুজনে সন্ধ্যা কাটাও বাইরে?
সে চলে যায় আর রাত কাটে তোমার
প্রতি রাতের মত।
নাকি শুক্রুর রাতটাও থাকে সে?
বিশ্বাস করো আমার খুব জানার ইচ্ছে
শুক্রুবারটা এখন কি করে কাটাও তুমি?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



