এই বৃষ্টি, এই শহর পারেনা ফেরাতে তোমাকে !
কতো মানুষের সাথে দেখা হয় পথে পথে !
শুধু দেখিনা তোমাকেই- কোথাও কোনদিন
নিয়মনিষ্ঠ সূর্যের
উদয়-অস্তের এতোটুকু ভুলে !
নগরীর বিপনীবিতান-
পথে, প্রান্তরে, ফুটপাতে
নিভৃত ছায়ায়, উদ্যানে, ব্যস্ত জনপদে-
কোথাও তুমি নেই !
ঘুমভাঙ্গা ভোরের স্নিগ্ধতায় তুমি নেই।
রৌদ্রজ্জল নগরীর ক্লান্ত দুপুরে তুমি নেই !
বৃষ্টি সিক্ত শহরের সুতীব্র আকুলতাও একবার
পারেনা কিছুতেই
ফেরাতে তোমাকে !
যেন তুমি প্রাণসর্বস্ব কেউ নও
যেন তোমার আকার আকৃতি অবয়ব আর সব শব্দের ব্যাকুলতা
কেড়ে নিয়ে গেছে কেউ
থমথমে মৃত্যুপুরীতে।
অলৌকিক অন্ধকারে ডোবা
এ অবাক শহর ঘুরে ঘুরে
তোমাকে কোথায় খুঁজি?
বৃষ্টির বিষন্ন নিলীমায় তুমি নেই
বৈশাখী মেলার আড্ডায়, দূরগামী ট্রেনের প্ল্যাটফর্মে
নগরীর লোকালয়
যাদুঘর, বিমানবন্দরে
কোথাও তুমি নেই !
ওই যে ওভারব্রীজের রেলিং ধরে দাঁড়ানো কারো চোখ
বিষণ্ণতায় ক্লিষ্ট খুব, অবসাদে অধোগামী -
সে-ই কি হারানো সেই স্বর্গ আমার ?
সে-ই কি অনন্তর- ভুল করে খুঁজে ফেরা সেই তুমি?
রাত্রির অঝর বৃষ্টিও
কেন যেন পারেনা আর
ভোরের আর্দ্র সিক্ততায়- একবার
ফেরাতে তোমাকে !
ঘুমভাঙ্গা এ শহর আমার
তুমিহীণ কবিতা হয়ে
ঝুলে পড়ে শব্দহীনতায়
আলস্যে, আনন্দহীনতায়
অসীম এক জড়তার অবসাদে-
আমার কবিতাগুচ্ছ সব বারবার ব্যর্থ হয়ে যায়
আমার গীটার শুধু
তুমিহীণ এক বেসুরো সুরের মধ্যে বাজতে থাকে রাতভর
বৃষ্টিতে, একা একা।
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।