somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন দিকে যাত্রা করছি আমরা???

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তর টিভির ভিডিও টি দেখার সময় বার বার শরীরে কাটা দিয়ে উঠেছে।ভিকটমদের জায়গায় নিজের কোন নিকটাত্মীয়ের কথা কল্পনা করে মনে হয়েছে পায়ের নিচে যেন মাটি নেই।কোথায় যেন তলিয়ে যাচ্ছি।কেমন ফাকা ফাকা লাগছে সবকিছু।একবার দেখার পর দ্বিতীয়বার আর দেখার সাহস হয়নি।ঘুরেফিরে শুধু একটা প্রশ্নই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে জাতি হিসেবে কোন দিকে যাত্রা করছি আমরা??পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব বলেই জানি।ছোটবেলা থেকেই দেখে এসেছি এই দিনে বাংলার সব বয়সের নারী পুরুষ নববর্ষ পালন করতে রাস্তায় বেরিয়ে আসে।ছোট্র শিশু তার বাবার হাত ধরে মেলায় যায় খেলনা কিনতে।প্রতিদিন ঘুম থেকে উঠে প্যান্টের ভিতর শার্ট গুজা লোকটি পাঞ্জাবি পরে বের হয়।বছরের অন্যান্য দিন যাই পড়ুক না কেন এই দিনে সব বয়সের রমণীরা শাড়ি পরে খোপায় ফুল গুঁজে আদর্শ বঙ্গললনা সেজে বের হয়। বাঙ্গালী প্রাণ ফিরে পায় এই একটি দিনে।শত শত বৈপরীত্যের মাঝেও এই একটি দিনে বাঙ্গালী শুদ্ধতম বাঙ্গালী হয়ে উঠার চেষ্টা করে।কিন্তু দু:খের বিষয় আমাদের মধ্যেই একটা অংশ চায়না যে দেশে"পহেলা বৈশাখ "বলে কোন উৎসব থাকুক।তা না হলে এই দিনে রমনার বটমূলে বোমা হামলার মত ঘটনা ঘটতো না।তাই টি এস সি তে ঘটে যাওয়া ঘটনাটি শুধু যে কিছু বখাটের পশুবৃত্তির ফসল তা মনে করাটা ঠিক হবে না।নারীর শ্লীলতাহানি এই দেশে আগেও ঘটেছে,এখনো ঘটছে।পত্রিকার পাতা খুললেই বখাটে কর্তৃক নারীর শ্লীলতাহানি, উত্ত্যক্তকরণ,ধর্ষণের খবর খুব ই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্য রাস্তায় এতগুলো মানুষের সামনে একটা সংবদ্ধ গ্রুপ মিলে যেভাবে ঘটনাটি ঘটালো তাতে নিশ্চিতভাবে বুঝা যায় যে বিষয়টি পূর্ব পরিকল্পিত,সাময়িক যৌনক্ষুধা নয় কোনভাবেই।তা না হলে এতগুলা মানুষের সামনে এমন একটা কান্ড ঘটানো কখনো সম্ভব নয়,অন্তত আমি তাই মনে করি।কোন সাধারন বখাটে ছেলেদের পক্ষে এত সাহস দেখানো আদৌ সম্ভব নয়।তাও আবার টি এস সির মত জনাকীর্ণ জায়গায় যেখানে সর্বক্ষণ পুলিশ সাংবাদিকদের পদচারণা লেগেই থাকে।তাহলে এরা কারা???এদের আসল উদ্দেশ্যটাই বা কি?এতো সাহসের উৎস ই বা কোথায়?এরা সেই অংশ নয় তো যারা চায় না পহেলা বৈশাখ নামে কোন কিছুর অস্তিত্ব থাকুক।হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু??রমনায় বোমা হামলা আর এই ঘটনার মোটিভের কি সাদৃশ্য খুজে পাওয়া যায় না?আশেপাশের অনেককেই তো বলতে শুনেছি এসব বিধর্মীদের অনুষ্ঠান, বেলাল্লাপনা ছাড়া আর কিছু নয় এই সেই কত কিছু।তাই আমার মনে হয় সমস্যাটা শুধু নাভির নিচে শাড়ি পড়া নিয়ে নয়।ঘর ছেড়ে বেরিয়ে এসে নারীর মুক্তভাবে প্রাণের উৎসবে অংশগ্রহণ করাটা ই হয়ত মেনে নিতে পারছেন না অপরাধীরা।একটি অধিকারকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে হয়তো।

ঘটনার ভিডিও ফুটেজ যেহেতু আছে তাই পুলিশের সদিচ্ছা থাকলে দোষীদের খুজে বের করা অসম্ভব কিছু নয়। যে কোন মূল্যেই সেটা করতেই হবে এবং এদের শিকড় পর্যন্ত টান দিতে হবে।শুধু তাই নয় শিকড় উপড়ে ফেলার ব্যাবস্থা করতে হবে।তা না হলে হয়ত শুধু পহেলা বৈশাখ নয়,ঈদের দিনেও নারীরা ঘর থেকে বেরোনোর সাহস পাবেনা।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×