somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম মাওলা রনি ও পল্টিবাজ রাজনীতিবিদগণ

০৯ ই মে, ২০১৫ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোলাম মাওলা রনিকে বাংলাদেশ প্রতিদিন এ নিয়মিত কলাম লিখতে দেখা যায়।সরকারদলীয় এমপি থাকা অবস্থায় লিখেছেন,এখনো লিখেন।উনার লেখায় যথেষ্ট রসবোধ আছে যা পাঠককে আকৃষ্ট করতে পারে।কাজ না থাকলে আমি উনার লেখা পড়ার চেষ্টা করি।যাইহোক আজকে বাংলাদেশ প্রতিদিন এ উনার একটা লেখা পড়লাম যার বিষয়বস্তু হচ্ছে জামাত-শিবিরের রাজনৈতিক ইতিহাস,বর্তমান অবস্থান এবং ভূল ত্রুটির চুলচেরা বিশ্লেষণ।উনি তার খেয়ালখুশি মতো যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন, এতে কারোর আপত্তি থাকার কথা নয়।কিন্তু আজকের লেখায় জামাত-শিবিরের জন্য উনার যে দরদ ফুটে উঠেছে তা অনেকটা আশ্চর্য হওয়ার মতোই।লেখাটা পড়ে যে কারো মনে হতে পারে জামাতের আজকের এই দুর্দশা উনি কোনভাবেই মেনে নিতে পারছেন না।তিনি অনেকটাই শোকাহত।

কিন্তু কথা হচ্ছে উনি যে আওয়ামী সরকারের অধীনে থেকেই ক্ষমতার সাধ পেয়েছেন,এমপি হয়েছেন একথা তো কারো অজানা নয়।এমনকি ক্ষমতার অপব্যাবহার করে নিজ এলাকায় তিনি নদী ভরাট করে একটা মার্কেট ও বানিয়েছেন,টাকা পয়সাও নিশ্চয় কম কামান নি।সেসব দুরে থাক,যদি আদর্শগত দিকের কথা বলি তাহলে আওয়ামী রাজনীতি শুরু করার পিছনে নিশ্চয় কোন না কোন আদর্শ কাজ করেছিল,যে আদর্শ ধারন করে তিনি রাজনীতি করে গেছেন।

উনি কি কারনে দল ছেড়েছেন নাকি দল তাকে ছেড়ে দিয়েছে সে তর্কে যাবো না।শুধু জানতে চাই দল ত্যাগ করার সাথে সাথে কি আদর্শ মাটিচাপা পড়ে যায়?রাজনীতিতে ভুল বুঝাবুঝি,উত্থান পতন এসব চিরায়ত।কিন্তু তাই বলে ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে মতাদর্শ পাল্টিয়ে ফেলাকে আমরা কি বলবো?নিশ্চয় ভন্ডামি নাকি দেউলিয়াত্ব?ভন্ডামি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে উনার শেষ পর্যন্ত জামাত এর পা চাটতে হচ্ছে। সবচেয়ে অবাক লাগে এসব নেতা যখন নিজেদের তরুন প্রজন্মের নেতা বলে দাবি করে।

এ তো গেল গোলাম মাওলা রনির কথা।পেপারে প্রায়ই দেখি অমুক জামাত নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, অমুক নেতা দল ত্যাগ করে নতুন দলের জন্ম দিয়েছেন।কারন হিসেবে দেখানো হয় আদর্শ ভাল লাগার কথা। তাহলে এতদিন পর্যন্ত যে আদর্শ লালন করে আসছেন সব কি ধুয়ে মুছে ফেলেছেন?? বিষয়টা কি এতই সহজ??

আমার মতে এক্ষেত্রে দায়ভার নিতে হবে নতুন যে দলে যোগ দিয়েছেন সে দলের ই।যে লোক একবার আদর্শ পরিবর্তন করতে পারেন,তিনি সুযোগ পেলে আবার যে করবেন না তার নিশ্চয়তা কোথায়?এটা মনে হয় তারা বুঝেও বুঝতে চান না।তাদের ও চাই লোকবল।

তাই মুখে আদর্শের বুলি না ফুটিয়ে সরাসরি বলে দিলেই হয় যে ক্ষমতার জন্য রাজনীতি করি,আদর্শ থেকে নয়।জাতি এমন ভন্ড রাজনীতিবিদ ও তাদের প্রশ্রয়দাতাকে কতোটা ঘৃণা করে তারা যদি তা জানতো!!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×