somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লোয়িং ইন দ্যা উইন্ড

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছে। সবার মধ্যে এগিয়ে যাবার একটা তীব্র বাসনা। আমিও রাস্তা পার হচ্ছিলাম।

হঠাৎ দেখি বেশ একটা উত্তেজনা। “সব্যসাচী” এক যুবক মাঝবয়সী এক রিকশাওয়ালার দুই গালে ক্রমাগত চড় মেরে চলেছে। আর রিকশাওয়ালা তার ভুলের জন্য কর জোড়ে ক্ষমা চেয়েই চলেছে--ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন, রিকশায় ওঠেন। রিকশাওয়ালার ঠোট ফেটে রক্ত বের হচ্ছে। কিন্তু যুবক ক্ষমাহীন, প্রমাণ করে চলেছে, এখন যৌবন যার…

আমি আমার গন্তব্যে এগিয়ে যাব নাকি ঘটনার দিকে এগিয়ে যাব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঘটনার দিকেই এগিয়ে গেলাম। রাস্তাঘাটে দুপক্ষের হাতাহাতি দেখার একটা আকর্ষণ আছে, গ্ল্যাডিয়েটরের লড়াই দেখা রোমান সম্রাট-রোমান সম্রাট একটা আকর্ষণ। তার উপর পক্ষ দুটি যখন রিকশাওয়ালা এবং যুব সমাজের প্রতিনিধি, তখন দর্শকদের জন্যেও তা সর্বৈব নিরাপদ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, যুবকটি তার মাস ছয়েকের সন্তান সম্ভাবা স্ত্রী কে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। জ্যামের অবসরেই তারা এই রিকশাটি ঠিক করেছে। রিকশায় উঠতে যাবে এমন সময় সবুজ বাতি জ্বলে ওঠায় পেছনের গাড়ি ক্রমাগত হর্ন দিচ্ছিলো। রিকশাওয়ালা তাড়াহুড়া করতে যাওয়ায় যুবকের সন্তান সম্ভাবা স্ত্রী রিকশায় উঠতে গিয়ে রাস্তায় পড়ে গেছেন। দেখলাম তরুণীটি ফুটপাথে বসে কাতরাচ্ছে।

কোন বীর্যবান যুবক এর প্রতিবাদ না করে থাকতে পারে না। এমন অবস্থায় যুবকটির তার স্ত্রীর প্রতি দায়িত্ববোধ, অনাগত সন্তানের প্রতি মমত্ববোধ মর্তে প্রতিফলিত হতে থাকলো, বর্ষিত হতে থাকলো রিকশাওয়ালার উপর।

ছয় মাসের সন্তান পেটে নিয়ে রিক্সা থেকে পড়ে যাওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কিন্তু রিকশাওয়ালাকে মেরে স্ত্রী বা অনাগত সন্তানের সেই অপূরণীয় ক্ষতির ক্ষতিপূরণ পাওয়ার সম্ভবনা শূন্য । সে কথা যুবককে স্মরণ করিয়ে দেবার মত “সুধী সমাজ” এখনও হয়ে উঠিনি। তাই রিকশাওয়ালার দোষ স্বীকার করেই তার প্রাণ ভিক্ষা চাইলাম যুবকের কাছে—ভাই মাফ করে দেন এবারের মতন।

এতক্ষণ প্রহার করে যুবকটির রাগ পড়ে আসছিলো, হাফিয়েও উঠেছিলো নিশ্চই। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সেও হাফঁ ছেড়ে বাঁচলো, রিক্সাওয়ালাকেও পালিয়ে বাচার সুযোগ করে দিল।

আমিও বাড়ির পথে হাটা ধরলাম। হাটতে হাটতেই ভাবছিলাম ‘কতটা পথ পেরুলে মানুষ হুওয়া যায়।‘ দোষ কী রিকশাওয়ালারই ছিল? অবশ্য রিকশাওয়ালা হওয়াটাই একটা দোষ। তারপরও ভাবলাম আমার স্ত্রী-আমার সন্তানের ক্ষেত্রে একই ঘটনা ঘটলে আমি কী করতাম?

The answer, my friend, is blowin' in the wind.
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×